Home / Topshoot /

আজ প্রথমদিনে এসএসসির বরিশাল বোর্ডে ১০৩৩ জন শিক্ষার্থী অনুপস্থিত

Topshoot

আজ প্রথমদিনে এসএসসির বরিশাল বোর্ডে ১০৩৩ জন শিক্ষার্থী অনুপস্থিত

স্টাফ রিপোর্টার : বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ১০৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি অসদুপায় অবলম্বনের দায়ে গৌরনদীর বার্থীতে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
আজ প্রথমদিনে এসএসসির বরিশাল বোর্ডে ১০৩৩ জন শিক্ষার্থী অনুপস্থিত

স্টাফ রিপোর্টার : বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ১০৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি অসদুপায় অবলম্বনের দায়ে গৌরনদীর বার্থীতে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।

বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এদিন ভোলা জেলায় ২৩১, বরগুনায় ১২৫, পটুয়াখালীতে ২০১, পিরোজপুরে ১৩১, ঝালকাঠিতে ৯১ ও বরিশালে ২৫৪ জন অনুপস্থিত ছিলেন। ফলে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৭৮ হাজার ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ১৪৫ জন অংশ নেন। বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ছয় জেলায় এ বছর এসএসসি পরীক্ষায় ১৯৪টি কেন্দ্রে ১ হাজার ৪৯১টি বিদ্যালয়ের ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬ ভিজিলেন্স টিম কাজ করছে মাঠে। এবারের পরীক্ষায় পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড।

এদিকে প্রথম দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান বাংলা বিষয়ে লিখিত পরীক্ষার সহজ হলেও এমসিকিউ পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ায় কিছুটা চিন্তিত তারা। তবে সব মিলিয়ে পরীক্ষা শেষে একটি ভালো ফলাফল হবে বলে আশাবাদী তারা। গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার এমন কোনো গুজব না থাকায় অনেকটাই স্বস্তিতে অভিভাবকরা।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in