Home / Topshoot /

আ‌ধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে বৃদ্ধ‌কে কু‌পি‌য়ে হত‌্যা

Topshoot

আ‌ধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে বৃদ্ধ‌কে কু‌পি‌য়ে হত‌্যা

বরিশালটুডে ডেস্ক: বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক বৃদ্ধকে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার...

Staff Reporter
By Staff Reporter
1 min read
আ‌ধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে বৃদ্ধ‌কে কু‌পি‌য়ে হত‌্যা
বরিশালে আ‌ধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে বৃদ্ধ‌কে কু‌পি‌য়ে হত‌্যা

বরিশালটুডে ডেস্ক: বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক বৃদ্ধকে হত্যা করেছে প্রতিপক্ষ।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নে চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে মুলাদী থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন।

নিহত আব্দুর রব হাওলাদার (৬০) চর কমিশনার গ্রামের মৃত ধলু হাওলাদারের ছেলে।

ওসি মাহবুবুর রহমান জানান, বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাওলাদার ও সরদার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। দুই বংশের বিরোধে সংঘর্ষ ও একাধিক হত্যার ঘটনাও ঘটেছে। ধারাবাহিকতায় সরদার বংশের লোকজন হাওলাদার বংশের একজনকে কুপিয়ে হত্যা করেছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরো বলেন, এ ঘটনার পর তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। কোন অভিযোগ পাইনি। পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিহতের ছেলে আব্বাস হাওলাদার বলেন, সাড়ে আটটার দিকে তার বাবা অটোতে খাসের হাটে বাজার করার উদ্দেশ্যে রওনা দেয়। বাদামতলা এলাকায় পৌছুলে কামাল সরদার, জামাল সরদার, মাহিদ সরদার, তোতা সরদার, আহসান সরদার, ইব্রাহিম সরদারসহ ৩০/৩৫ জন দা, রামদা, লোহার রড, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা বাবাকে অটো থেকে নামিয়ে ইচ্ছেমতো কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে।

আব্বাসের অভিযোগ এর আগেও মনির হাওলাদার নামে এক যুবক হত্যা হয়েছে। ওই মামলার আসামী জামাল সরদার ও কামাল সরদার। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তারা প্রকাশ্যে চলাফেরা করেন। কিন্তু প্রশাসন তাদের গ্রেপ্তার করে না। হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন আব্বাস।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in