Home / Politic /

আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে: জি এম কাদের

Politic

আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে: জি এম কাদের

বরিশালটুডে ডেস্ক : দেশের শিক্ষা খাতে অবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন হলেও শিক্ষার মান বাড়ছে না। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির...

Staff Reporter
By Staff Reporter
1 min read
আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে: জি এম কাদের

বরিশালটুডে ডেস্ক : দেশের শিক্ষা খাতে অবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন হলেও শিক্ষার মান বাড়ছে না। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, আমাদের শিক্ষার্থীরা স্কুল কলেজে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করছে ঠিকই কিন্তু যাচাই-বাছাই করলে সার্টিফিকেটের সঙ্গে সেই জ্ঞানের মিল পাওয়া যায় না। আবার ডিগ্রি অর্জন করলেও, তারা সঠিকভাবে মানুষ হয়ে উঠছে না।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে জিএম কাদের বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনের ছত্র ছায়ায় সরকার দলীয় ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তবে আগামীতে শিক্ষার মান বাড়ানোসহ শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি দাবি তোলা হবে বলেও জানান তিনি।

মিয়ানমার আর্মির সঙ্গে আরাকান আর্মির চলমান যুদ্ধে বাংলাদেশে নতুন সমস্যার সূচনা হয়েছে, আমরা এ বিষয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তবে শিগগিরই এই সমস্যার সমাধান হবে এবং হঠাৎ করে বিপদে পরা বাংলাদেশ বিপদমুক্ত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

রংপুর নগরীর জাপার কার্যালয়ে জেলা ও মহানগর দলের কর্মী সভায় যোগদানের পূর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাপা সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in