Home / Uncategorized /

ঈদের জামাত বরিশালে কখন কোথায়

Uncategorized

ঈদের জামাত বরিশালে কখন কোথায়

স্টাফ রিপোর্টার : দক্ষিণাঞ্চলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদরাসা মাঠে। সেখানে ঈদের জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। দ্বিতীয় বৃহৎ জামাত...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
ঈদের জামাত বরিশালে কখন কোথায়

স্টাফ রিপোর্টার : দক্ষিণাঞ্চলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদরাসা মাঠে। সেখানে ঈদের জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

দ্বিতীয় বৃহৎ জামাত ঝালকাঠির নেছারাবাদ মাদরাসায়। তৃতীয় জামাত হবে মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার (র.) মাজারে।

বরিশাল নগরীতে ঈদের প্রধান জামাত হবে নগরীর বান্দ রোডে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। বরিশাল মহানগর ইমাম সমিতি থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া বরিশাল নগরীর চারটি মসজিদে দুটি করে ঈদ জামাত হবে। এর মধ্যে সদর রোডে বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় দুটি জামাত হবে। নগরীর চকবাজার রোডে জামে এবায়দুল্লাহ মসজিদ ও গীর্জা মহল্লার জামে কশাই মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায় জামাত হবে। নগরীর পুলিশ লাইন জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দুটি জামাতের আয়োজন করা হয়েছে। উজিরপুরের গুঠিয়ার বাইতুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া নগরীর পাঁচ শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.
Uncategorized

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.

বরিশাল সদর উপজেলায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার উদ্যোগে ECCR (Empowering Communities for Children Right) প্রকল্পের অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে...

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
Politic

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুণঃ প্রবর্তন সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial