Home / Politics /

এত টাকা পাচার হয়, বাংলাদেশ ব্যাংক করে কী: প্রশ্ন চুন্নুর

Politics

এত টাকা পাচার হয়, বাংলাদেশ ব্যাংক করে কী: প্রশ্ন চুন্নুর

বরিশালটুডে ডেস্ক: বাংলাদেশ ব্যাংক কেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি- এমন প্রশ্ন রেখেছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘এই যে ব্যাংকের...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
এত টাকা পাচার হয়, বাংলাদেশ ব্যাংক করে কী: প্রশ্ন চুন্নুর

বরিশালটুডে ডেস্ক: বাংলাদেশ ব্যাংক কেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি- এমন প্রশ্ন রেখেছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ‘এই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়। এটা তাদের (বাংলাদেশ ব্যাংকের) রিপোর্ট। তাহলে এতদিন তারা কী করেছিল? তারা কি জানে না কোন আইটেমের দাম কত?’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা কোথায় যাবো? অর্থ ও বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এগুলো না দেখেন..। বাংলাদেশ ব্যাংক চুপচাপ বসে থাকে। কোন ব্যবসায়ী কোন হিসাব থেকে এলসি করেন, এটা ওভার ইনভয়েজ (প্রকৃত দামের চেয়ে মূল্য বেশি দেখানো) হচ্ছে না আন্ডার ইনভয়েজ (প্রকৃত দামের চেয়ে মূল্য কম দেখানো) হচ্ছে তারা কি জানে না? আমদানি-রপ্তানি একটি বিভাগ দেশে আছে না?’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৩শ কোটি টাকার অডিট আপত্তি ও আর্থিক খাতের অনিয়মের অভিযোগ তুলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘সব থেকে বেশি অনিয়ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সরকার শক্তভাবে এগুলো দেখভাল না করলে দেশ খালি হয়ে যাবে। কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যাংক তো খালি হয়ে গেছে। ব্যাংকের মাধ্যমে এই যে যায়, নিশ্চয়ই এটা ওভার ইনভয়েজ, আন্ডার ইনভয়েজ। এগুলো দেখার দায়িত্ব কার?’

পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে নেগেটিভ নিউজ দেখলে মনটা খারাপ হয়ে যায়। হাসপাতালে ঢোকানো হলো, তারপর বলা হলো মারা গেছে। খতনা করাতে গিয়ে মৃত্যু হয়েছে। আমার মনে হয় এত এলোমেলো হচ্ছে। প্রধানমন্ত্রীকে বলবো আপনি কঠিন হোন। মানুষ এখন ভাবছে সরকারি দল, বিরোধী দল কী করে? জবাবদিহি কোথায়? সরকার শক্ত না হলে আমাদের তো যাওয়ার জায়গা নেই।’

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial