Home / Uncategorized /

কাউনিয়ায় ইয়াবাসহ আটক ১!

Uncategorized

কাউনিয়ায় ইয়াবাসহ আটক ১!

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীতে কাউনিয়া থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ রেজা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে কাউনিয়া...

Staff Reporter
By Staff Reporter
1 min read
কাউনিয়ায় ইয়াবাসহ আটক ১!

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীতে কাউনিয়া থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ রেজা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে কাউনিয়া বিসিক রোড থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ রেজা নগরীর কেডিসির রাজ্জাক স্মৃতি কলোনীর জামাল মীরের ছেলে।

এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের (এস আই) সামসুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া বিসিক রোডে থানার একটি আভিযানিক টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোহাম্মদ রেজার নিজ হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক মাদক ব্যবসায়ী মোহাম্মদ রেজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, কাউনিয়া বিসিক রোড থেকে মোহাম্মদ রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে আটক করা হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.
Uncategorized

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.

বরিশাল সদর উপজেলায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার উদ্যোগে ECCR (Empowering Communities for Children Right) প্রকল্পের অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে...

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
Politic

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুণঃ প্রবর্তন সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in