Home / Uncategorized /

খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে ক্যাথলিক চার্চ পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

Uncategorized

খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে ক্যাথলিক চার্চ পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টপার: আজ (২৫ ডিসেম্বর) যীশুখ্রিস্টের শুভ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে অপরাহ্নে নগরীর সদর রোডস্থ ক্যাথলিক চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে ক্যাথলিক চার্চ পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টপার: আজ (২৫ ডিসেম্বর) যীশুখ্রিস্টের শুভ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে অপরাহ্নে নগরীর সদর রোডস্থ ক্যাথলিক চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন, পুলিশ কমিশনার বিএমপি জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।

এ সময় তিনি ক্যাথলিক চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে ক্যাথলিক চার্চ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং বড়দিন উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্স ও সুপারভাইজিং কর্মকর্তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে, শুভ বড়দিনের এই ধর্মীয় উৎসব কে আরো প্রাণবন্ত, আনন্দঘন ও উৎসবমুখর করতে বরিশাল মহানগরীতে অবস্থিত সকল চার্চ/গীর্জা সমূহে প্রতিনিধিদের মাধ্যমে জন্মদিন উদযাপনের কেক উপহার পাঠিয়ে খ্রিস্টান ধর্মালম্বীদেরকে শুভেচ্ছা জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও তার সহধর্মিনী লুনা আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার,
জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম,অপারেশন এন্ড প্রসিকিউশন মােঃ আব্দুল ওয়ারেস সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.
Uncategorized

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.

বরিশাল সদর উপজেলায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার উদ্যোগে ECCR (Empowering Communities for Children Right) প্রকল্পের অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে...

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
Politic

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুণঃ প্রবর্তন সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial