Home / Topshoot /

গণতন্ত্রের সংগ্রামকে শক্তিশালী করতে বরিশালে বাসদ’র সম্মেলন

Topshoot

গণতন্ত্রের সংগ্রামকে শক্তিশালী করতে বরিশালে বাসদ’র সম্মেলন

স্টাফ রিপোর্টার: বরিশালের আইকন ডাঃ মনীষা চক্রবর্তীকে সমন্বয়ক করে ৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল...

Staff Reporter
By Staff Reporter
1 min read
গণতন্ত্রের সংগ্রামকে শক্তিশালী করতে বরিশালে বাসদ’র সম্মেলন

স্টাফ রিপোর্টার: বরিশালের আইকন ডাঃ মনীষা চক্রবর্তীকে সমন্বয়ক করে ৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও বাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান। এরপরেই একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বিজন শিকদার। সভায় প্রধান বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জনার্দ্দন দত্ত নান্টু ও বাসদ বরিশাল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দুলাল মল্লিক।

বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে, সর্বশেষ ২০১৪ ও ২০১৮ সালের মত একতরফা নির্বাচনের গনবিরোধী তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছে। সরকার নির্বাচনী উৎসব করছে অথচ জনগণ সারাদেশের পরিস্থিতি নিয়ে সন্ত্রস্ত। একদিকে সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আরেকদিকে শ্রমিকদের ন্যুনতম মজুরির আন্দোলনে গুলি চালিয়ে সরকার নিজের গনবিরোধী চরিত্র বারবার প্রমাণ করে চলেছে। জনগণকে এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে গণ অভ্যুত্থান গড়ে তোলার আহবান জানান।

বক্তারা আরও বলেন, বরিশাল একটি বিভাগীয় শহর হওয়ার পর ও এখানে গ্যাস সংযোগ নেই, শিল্পায়ন নেই। ২৮ বছর আগে ভোলায় গ্যাস আবিষ্কৃত হলেও আজ পর্যন্ত বরিশাল বিভাগে গ্যাস সংযোগ দেয়া হয়নি বরং অন্যত্র এই গ্যাস সরবরাহের চুক্তি করা হয়েছে। বক্তারা অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে বরিশাল বিভাগের শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে সংযোগ দেয়ার দাবি জানান। বক্তারা বরিশালের জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে সকল খাল পুনরুদ্ধার ও সংস্কার করার দাবি জানান।

বাসদ’র নবনির্বাচিত বরিশাল জেলা কমিটির অনান্য সদস্যরা হলেন ১) দুলাল মল্লিক সভাপতি (ভারপ্রাপ্ত), সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা সদস্য, বাসদ, বরিশাল জেলা। ২) গোলাম রসুল সহ-সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা। ৩) বেল্লাল গাজী ক্রীড়া সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা। ৪) শহিদুল ইসলাম হাওলাদার দপ্তর সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা। ৫) মাফিয়া বেগম সভাপতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বরিশাল জেলা শাখা। ৬) বিজন সিকদার সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখা, সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা। ৭) মোশাররফ হোসেন সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা। ৮) মো: শহিদুল ইসলাম সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ১৩ নং ওয়ার্ড, বরিশাল।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.
Uncategorized

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.

বরিশাল সদর উপজেলায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার উদ্যোগে ECCR (Empowering Communities for Children Right) প্রকল্পের অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে...

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in