Home / Uncategorized /

টিসিবির তেল বাইরে বিক্রি: জরিমানা আদায় ৪০ হাজার টাকা!

Uncategorized

টিসিবির তেল বাইরে বিক্রি: জরিমানা আদায় ৪০ হাজার টাকা!

স্টাফ রিপোর্টার : বরিশালে টিসিবির গ্রাহকদের জন্য নির্ধারিত বিভিন্ন ব্রান্ডের ৫১ লিটার সয়াবিন তেলের বোতলের সিল তুলে বাইরে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টাকালে এক ডিলারকে হাতেনাতে ধরেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেইসঙ্গে...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
টিসিবির তেল বাইরে বিক্রি: জরিমানা আদায় ৪০ হাজার টাকা!

স্টাফ রিপোর্টার : বরিশালে টিসিবির গ্রাহকদের জন্য নির্ধারিত বিভিন্ন ব্রান্ডের ৫১ লিটার সয়াবিন তেলের বোতলের সিল তুলে বাইরে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টাকালে এক ডিলারকে হাতেনাতে ধরেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেইসঙ্গে ওই ৫১ লিটার তেল জব্দের পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

জানা গেছে, তেলের বোতলগুলো বিক্রির কথা ছিল টিসিবির কার্ডধারি গ্রাহকদের মধ্যে। কিন্তু সেই তেল গ্রাহকদের না দিয়ে উল্টো টিসিবির সিল তুলে প্রস্তুত করা হয় বেশি দামে বিক্রির জন্য।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের বিএম কলেজ এলাকার টিপু এন্টারপ্রাইজে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন ব্রান্ডের বোতলজাত ৫১ লিটার সয়াবিন তেল টিসিবির সিল কাটা অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযুক্ত দোকান মালিক ও টিসিবির ডিলার আরিফুর রহমান জানান, নগরের ২০ নম্বর ওয়ার্ডের টিসিবির ডিলার তিনি। যে তেলের বোতলগুলো বিক্রি হয়নি সেগুলোর সিল ভুল বসত কেটেছে তার কর্মচারী। বাইরে বেশিদামে বিক্রির জন্য এমন কাণ্ড ঘটানো হয়নি বলেও দাবি তার।

এদিকে টিসিবির পণ্য নিয়ে ডিলারদের এমন কাণ্ডে ক্ষুব্ধ গ্রাহকরা। বাজার মনিটরিং বাড়ানোর দাবি তাদের।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, অতিরিক্ত মুনাফা আশায় এমন কাণ্ড ঘটিয়েছে দোকানদার। বিভিন্ন ব্রান্ডের ৫১ লিটার সয়াবিন তেল জব্দের পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া টিসিবির সঙ্গে কথা বলে ডিলারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য, বরিশাল নগরীতে টিসিবির ডিলার আছে ১১১ জন। এসব ডিলারদের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৯০ হাজার কার্ডধারি গ্রাহককে বিভিন্ন পণ্য বিক্রি করা হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.
Uncategorized

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.

বরিশাল সদর উপজেলায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার উদ্যোগে ECCR (Empowering Communities for Children Right) প্রকল্পের অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে...

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
Politic

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুণঃ প্রবর্তন সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial