Home / Politics /

তিস্তার পারের মানুষের দুঃখ মোচনে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

Politics

তিস্তার পারের মানুষের দুঃখ মোচনে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বরিশালটুডে ডেস্ক: রংপুরে কখনো খাদ্যের অভাব দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি। আওয়ামী লীগ সরকারে আসলে, নৌকা মার্কায় ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি। আজ ২...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
তিস্তার পারের মানুষের দুঃখ মোচনে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বরিশালটুডে ডেস্ক: রংপুরে কখনো খাদ্যের অভাব দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি। আওয়ামী লীগ সরকারে আসলে, নৌকা মার্কায় ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি।

আজ ২ আগস্ট বিকাল ৪টার দিকে রংপুরের জিলা স্কুল মাঠে জনসভাস্থলে গিয়ে শেখ হাসিনা প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আসলে, নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সেটা আমরা প্রমাণ করেছি। আওয়ামী লীগ সরকারে যখনিই এসেছে এই রংপুরে কখনো মঙ্গা হয়নি। রংপুরে কখনো খাদ্যের অভাব দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি। আওয়ামী লীগ সরকারে আসলে, নৌকা মার্কায় ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি।

তিনি বলেন, ৯৬’ সালে যখন ক্ষমতায় এসেছিলাম, তখনো মঙ্গা ছিল না। কিন্তু ২০০১ সালে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসে, দুই হাতে টাকা-পয়সা লুট করে। সে ও তার ছেলেরা মিলে, এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। আবার দেশে মঙ্গা শুরু হয়। ২০০৮-এর নির্বাচনের পর আমরা সরকার গঠন করি। তারপর থেকে আমি যে পদক্ষেপ নিয়েছি, এ দেশের মানুষের কোনো কষ্ট হয়নি।

রংপুরে বন্ধ হওয়া সুগার মিল যেন পুনরায় চালু হয় সে ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব বিভাগীয় অঞ্চলে মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। তারই ধারাবাহিকতায় রংপুর মেডিকেলকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, মানুষ এখন শান্তিতে ভোট দিতে পারে।

রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২ আগস্ট) বেলা ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রীর জনসভার কার্যক্রম। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। শহরের ৩টি প্রবেশপথ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোর থেকেই ছোট-বড় মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাসে-ট্রাকে এবং পায়ে হেঁটে জনসভাস্থলে এসেছেন। এছাড়া ৮টি ট্রেন ভাড়া করে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নেতাকর্মীদের রাজশাহী আসার ব্যবস্থা করা হয়।

এদিকে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা উপলক্ষ্যে ছোট ছোট মিছিলে মুখরিত হয়ে উঠেছে নগরীর সড়কগুলো। স্লোগানে মুখর রংপুরের অলিগলিতে মানুষের ঢল নেমেছে। সমাবেশ বিকেলে হলেও সকাল ১০টা থেকে কানায় কানায় পূর্ণ হয়েছে রংপুর জিলা স্কুলের আশপাশ এলাকা।

গত রাত থেকেই রংপুর মহানগরীতে গণমানুষের ঢল নামতে শুরু করে ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগানে। সকাল ৮টা থেকে সভাস্থল রংপুর জিলা স্কুল মাঠে দূর-দুরান্ত থেকে রঙিন টি-শার্ট ও ক্যাপ পরিহিত নেতা-কর্মীরা ঢাকঢোল পিটিয়ে আসতে শুরু করেন।

লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে আসছেন দলে দলে। বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপভ্যান, অটোরিকশা ও সিএনজিতে করে আসছেন। বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে নেচে গেয়ে উল্লাস করছেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial