Home / Topshoot /

‘দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন, বিচারপতির এমন মন্তব্য অসাংবিধানিক’

Topshoot

‘দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন, বিচারপতির এমন মন্তব্য অসাংবিধানিক’

বরিশালটুডে ডেস্ক: ‘দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ হাইকোর্টের বিচারপতির এমন মন্তব্য অসাংবিধানিক ও অসৌজন্যমূলক বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এএম আমিন উদ্দিন। মঙ্গলবার (১০ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
‘দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন, বিচারপতির এমন মন্তব্য অসাংবিধানিক’

বরিশালটুডে ডেস্ক: ‘দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ হাইকোর্টের বিচারপতির এমন মন্তব্য অসাংবিধানিক ও অসৌজন্যমূলক বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এএম আমিন উদ্দিন।

মঙ্গলবার (১০ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, উচ্চ আদালতের একজন বিচারপতি হিসেবে তিনি (ইমদাদুল হক আজাদ) শপথ করেছেন, সংবিধান ও আইন সংরক্ষণ করবেন এবং রাগ অনুরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি সমান আচরণ করবেন। এই অঙ্গীকার থেকে কখনো বিচ্যুত হবেন না। কিন্ত বিচারপতি ইমদাদুল হক আজাদ মামলার শুনানিতে দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করে শপথ ভঙ্গ করেছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রের একজন প্রধান আইন কর্মকর্তা হিসেবে বিষয়টি আমি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অবহিত করেছি।

তিনি বলেন, আর একটা কথা বলি, দেশের বিচার বিভাগ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণী-গোষ্ঠী বিচার বিভাগের ষড়যন্ত্রের অংশ হিসেবে যেসব কথা বলছে, আমি জানি না, উনি উনার (বিচারপতি) কথার মাধ্যমে তাদের লাভবান করতে বলেছেন কিনা, তা খতিয়ে দেখতে হবে।

এর আগে, তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আদিলুর ও নাসিরের আপিল ও জামিন আবেদন বিচারপতি মো. এমদাদুল হক আজাদের বেঞ্চে উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. রেজাউল করিম জামিন আবেদনের বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, জামিন আবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি আছে।

জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় উষ্মা প্রকাশ করেন বিচারপতি মো. এমদাদুল হক। তিনি বলেন, তাহলে তাদের ২ বছরের সাজা দিলেন কেন? যাবজ্জীবন দণ্ড দিতে পারলেন না? দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in