Home / Politics /

নগরীতে ভোটারদের ভোটদান থেকে বিরত থাকতে বিএনপির লিফলেট বিতরন

Politics

নগরীতে ভোটারদের ভোটদান থেকে বিরত থাকতে বিএনপির লিফলেট বিতরন

স্টাফ রিপোর্টার: বিএনপি সহ সমমনা দলের আহবানে ডামী নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের প্রতি জনগণের প্রতি সহযোগীতা ও জনমতের সমর্থন সহ নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার নগরবাশিকে আহবান জানিয়ে কেন্দ্রীয়...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
নগরীতে ভোটারদের ভোটদান থেকে বিরত থাকতে বিএনপির লিফলেট বিতরন

স্টাফ রিপোর্টার: বিএনপি সহ সমমনা দলের আহবানে ডামী নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের প্রতি জনগণের প্রতি সহযোগীতা ও জনমতের সমর্থন সহ নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার নগরবাশিকে আহবান জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরন করা হয়।

আজ শনিবার (২৩) ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদের নেতৃত্বে বরিশাল উত্তর জেলা বিএনপি সিনিয়র সদস্য রফিকুল ইসলাম লাবু সহ বিভিন্ন নেতৃবৃন্দ নগরীর কালিবাড়ি সড়ক, বরিশাল কলেজ এলাকা সহ বিভিন্নস্থানে লিফলেট বিতরন করে।

অন্যদিকে সকাল সাড়ে ৯টায় বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ নগরীর বিএম কলেজ এলাকা, বৈদ্যপাড়া, নতুল্লাবাত ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ম বাজার এলাকায় লিফলেট বিতরন করা হয়।

এছাড়া বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আবুল হোসেন খান, বরিশাল জেলা দক্ষিণ বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিনের নেতৃত্বে, জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা বেলা সাড়ে ১১টায় নগরীর গ্রিজ্জামহল্লা সড়ক, চকবাজর ও বিভিন্ন এলাকায় ভোট বর্জন করা সহ অবরোধের প্রতি সমর্থন এবং নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবী জানিয়ে লিফলেট বিতরন করে ও সরকারের পদত্যাগ দাবী করে শ্লোগান দেয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial