Home / Topshoot /

বরিশাল-৫ আসন ভোটের মাঠ জমিয়ে রেখেছে সালাউদ্দিন রিপনের ট্রাক

Topshoot

বরিশাল-৫ আসন ভোটের মাঠ জমিয়ে রেখেছে সালাউদ্দিন রিপনের ট্রাক

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনের ট্রাক প্রতীকের সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের পৃথক তিনটি নির্বাচনী উঠান বৈঠকের সভায় মহিলা ও পুরুষের উপস্থিতিতে নির্বাচনের উৎসবের প্রাণ ফিরে এনেছে।...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বরিশাল-৫ আসন ভোটের মাঠ জমিয়ে রেখেছে সালাউদ্দিন রিপনের ট্রাক

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনের ট্রাক প্রতীকের সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের পৃথক তিনটি নির্বাচনী উঠান বৈঠকের সভায় মহিলা ও পুরুষের উপস্থিতিতে নির্বাচনের উৎসবের প্রাণ ফিরে এনেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে বরিশাল সদর উপজেলার ইন্দ্রকাঠি ইউনিয়নের নয়গাও মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী উঠান বৈঠক সভায় বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন।

এ সময় তিনি শত শত উপস্থিতি মহিলাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাকে আপনাদের মূল্যবান একটি ব্যালটে সিল মেরে নির্বাচিত করেন, তাহলে আমি বিগত দিনে আপনাদের পাশে নেতা না হয়েও যেভাবে সেবা দিয়েছি, নির্বাচিত হলে তার চেয়ে সেবার মান আরো বৃদ্ধি করতে পারব সরকারি ভাবে।

আমার সংসদীয় আসনের মেধাবী শিক্ষার্থীদের জন্য সর্বক্ষণ সহযোগীতা করা ছাড়াও মা-বোনদের বিনা মূল্যে চিকিৎসা, একটি সাধারন অসহায় দুস্থ মানুষের জন্য, চক্ষু রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে; যা আমি বিগত সময় হতে আজ পর্যন্ত করে যাচ্ছি আপনাদের জন্য।

তিনি বলেছেন, “নির্বাচন তার নিজস্ব গতিতে হবে। এবারের নির্বাচন হল স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের জনগণের সংগ্রাম। বিএনপির কথা মত গণতন্ত্র চলবে না। সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে অনির্বাচিত কোনো সরকার থাকতে পারবে না। আমি শান্তিতে বিশ্বাস করি, আমার কর্মীদের উপর কোন প্রকার হামলা হলে আমি সংঙ্গে সংঙ্গে কঠোর ব্যবস্থা নিবো। নৌকা প্রার্থী এবং সমর্থক সকলে আমার ভাই, তাই আমাদের নির্বাচনি আচরন ওই রকম থাকা প্রয়োজন বলে জানান।

নয়গাও মাধ্যক বিদ্যালয় মাঠে জনসভার মধ্যে দিয়ে নির্বাচনি উঠান বৈঠকে দুপুর থেকেই এ জনসভায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ মিছিল সহকারে আসতে শুরু করেন।

জনসভা শুরুর আগেই হাজার-হাজার মানুষের আগমনে জনসভা স্থলটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in