Home / Topshoot /

নগরীতে ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের বাসায় দুর্ধর্ষ চুরি!

Topshoot

নগরীতে ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের বাসায় দুর্ধর্ষ চুরি!

স্টাফ রিপোর্টার: নগরীর ভাটিখানা ৭ নং ওয়ার্ড চন্দ্রপাড়া প্রথম গলি বরিশাল মহানগর ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তুষার আব্দুল্লাহর বাসায় দুর্ধর্ষ এ চুরির ঘটনাটি ঘটেছে। রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায়...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
নগরীতে ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের বাসায় দুর্ধর্ষ চুরি!

স্টাফ রিপোর্টার: নগরীর ভাটিখানা ৭ নং ওয়ার্ড চন্দ্রপাড়া প্রথম গলি বরিশাল মহানগর ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তুষার আব্দুল্লাহর বাসায় দুর্ধর্ষ এ চুরির ঘটনাটি ঘটেছে।

রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাসার দরজার লক ভেঙে এ চুরির ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় বাসা থেকে নগদ প্রায় ২ লাখ টাকা ও ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের রিং ও একটি ডামন্ড এর গহনা চুরি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভুগী তুষার আব্দুল্লাহ বলেন, ঘটনাটি ঘটেছে রবিবার। বাসা থেকে আমি বের হইছি বিকেলে, আম্মু বের হইছে সন্ধ্যা ৮ টার দিকে । আম্মু ১০:৩৫ মি: এর দিকে বাসায় ফিরে দেখে বাসার আসবারপত্র সব ওলট-পালট ভাবে ছিলো, বটি খাটের উপরে রাখা। ওয়াড্রব থেকে নগদ প্রায় ২ লাখ টাকা ও ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের রিং ও একটি ডামন্ড এর গহনা চুরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে সোমবার (২৩ অক্টোবর) কাউনিয়া থানা একটি চুরির সধারণ ডায়রি করা হয়েছে।

কাউনিয়া থানা সূত্রে জানা যায়, ওসি তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি এ বিষয় জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে সোমবার (২৩ অক্টোবর) কাউনিয়া থানায় একটি চুরির সাধারণ ডায়রি করেছেন তারা।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial