Home / Topshoot /

নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের সক্ষমতা পুলিশের রয়েছে -বরিশালে আইজিপি

Topshoot

নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের সক্ষমতা পুলিশের রয়েছে -বরিশালে আইজিপি

স্টাফ রিপোর্টার : ইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনকালে পুলিশ নির্বাচন কমিশনের অধিনে দায়িত্বপালন করে। শতবর্ষের পুরনো প্রতিষ্ঠান পুলিশ বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে আসছে। এই দায়িত্ব...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের সক্ষমতা পুলিশের রয়েছে -বরিশালে আইজিপি

পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন
স্টাফ রিপোর্টার : ইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনকালে পুলিশ নির্বাচন কমিশনের অধিনে দায়িত্বপালন করে। শতবর্ষের পুরনো প্রতিষ্ঠান পুলিশ বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে আসছে। এই দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশের যে অভিজ্ঞতা রয়েছে, আমাদের যে প্রশিক্ষণ রয়েছে, ২ লাখ ১২ হাজার লোকবল রয়েছে, লজিস্টিক রয়েছে, আইনগভাবে কি করা প্রয়োজন, আমার সীমাবদ্ধতা কি সেই সম্পর্কে সকল সদস্যকে ব্রিফ করা আছে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব অর্পন করবে সেই দায়িত্ব আমরা আমাদের সকল সক্ষমতা দিয়ে পালন করবো। আইনশৃংখলা রক্ষা করতে গিয়ে যদি কোন সদস্য আক্রান্ত হয় বা আহত হয় তার জন্য যে সর্বোচ্চ চিকিৎসা রয়েছে সেই চিকিৎসার ব্যবস্থা আমরা করবো। সাথে সাথে যারা আক্রমনকারি তাদের বিরুদ্ধেও আইনআনুক কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।

গতকাল রবিবার দুপুর ২টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, আইনশৃংখলার অবনতি ঘটনোর যদি কেউ চেষ্টা করে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা, প্রচেষ্টা দিয়ে যে কোন ধরনের নাশকতা এবং আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে প্রচেষ্টা সেটা মোকাবেলা করতে সক্ষম। বাংলাদেশ পুলিশ বাহীনির যে সক্ষমতা রয়েছে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি যদি কেউ ঘটাতে চায় এর বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করবো। আমরা আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সার্বক্ষনিক ভাবে দায়িত্ব পালন করছি। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের প্রতি যে জিরো টলারেন্সের নীতি এই নীতিতে বাংলাদেশ পুলিশ বাহীনি দায়িত্ব পালন করছে এবং সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে কঠোরভাবে নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছি। পাহাড় এবং পার্বত্য অঞ্চলে হোক বা মৌলভি বাজারে হোক যেখানেই মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে সেখানেই আমরা অভিযান পরিচালনা করছি এবং তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারছি। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি এবং এর ভিত্তিতে আমরা সফল অভিযান পরিচালনা করে এই দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার ওয়াহিদুুল ইসলামসহ জেলা ও মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও মতবিনিময় সভায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালম আজাদসহ জতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রধান বরিশাল জেলা পুলিশ লাইনসে বৃক্ষরোপনও করেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial