Home / Topshoot /

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও পতাকা মিছিল

Topshoot

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক ১৩৯তম দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন সমাজতান্ত্রিক...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক ১৩৯তম দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

এসময় সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বেল্লাল গাজী, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজি: বরিশাল ২৩২৪) এর সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, অপসো স্যালাইন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি কাঞ্চন মল্লিক, রেফকো ফার্মাসিউটিক্যাল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল মজিদ, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার্স শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি সেলিম সর্দার, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ জসিম গাজী, কাউনিয়া টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ মোজাম্মেল, ইজিবাইক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা সংগঠক রমজান আকন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজ থেকে ১৩৯ বছর আগে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ নয় ৮ ঘণ্টা কাজ – এই দাবিতে আন্দোলন করতে গিয়ে  জীবন দিয়েছিলেন অগাস্ট, স্পাইজ, এঞ্জেনলস, ফিসার । মালিক এবং সরকার ভেবেছিল, নির্যাতন করে, ফাঁসী দিয়ে শ্রমিক নেতাদেরকে হত্যা করে শ্রমিক আন্দোলন দমন করা যাবে। কিন্তু ন্যায্য দাবিতে গড়ে উঠা এই  আন্দোলনকে হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করা যায় নাই।  বরং এই আন্দোলন ছড়িয়ে পড়ে পৃথিবীর দেশে দেশে। পরবর্তিতে ১৮৮৯ সালে ফ্রেডেরিক এঙ্গেলসের নেতৃত্বে “দ্বিতীয় আন্তর্জাতিকের প্যারিস কংগ্রেসে” প্রতিবছর  পৃথিবীর দেশে দেশে  মে দিবস পালনের সিদ্ধান্ত হয়। ১৮৯০ সালের নিউইয়র্কে প্রথম মে দিবসের সমাবেশের প্রস্তাবে লেখা হয়েছিল “ ৮ ঘণ্টা কাজের দিনের দাবী পুরনের সংগ্রাম আমরা চালিয়ে যাব – কিন্তু কখনো ভুলবো না, আমাদের শেষ লক্ষ্য হল (পুঁজিবাদী) মজুরী ব্যবস্থার উচ্ছেদ সাধন” । তারপর থেকেই ৮ ঘণ্টা কাজ, ন্যায্য মজুরী আর পুজিবাদ উচ্ছেদের সংগ্রাম একসাথেই চলছে ।    

বক্তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর শ্রমিকরা আশা করেছিল সহস্রাধিক শ্রমিকের রক্তে ভেজা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের স্বার্থে কাজ করবে। কিন্তু ৫ আগস্টের পর ও শ্রমিকদের আন্দোলনে গুলি চালানো হয়েছে, শেখ মুজিবের তৈরি করা কালা কানুন বিশেষ ক্ষমতা আইনে এপর্যন্ত ৩৭ জন শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। নারায়নগঞ্জে রবিনটেক্স টেক্সটাইলে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে গত ১৫ এপ্রিল গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ ২২ জনকে এবং গত ২৯শে এপ্রিল ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে আন্দোলন থেকে বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরি জয়সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনে এহেন দমন-পীড়ন স্বৈরাচারী সরকারের আমলে নিয়মিত ঘটনা ছিল। কিন্তু ৫ আগস্টের পর ও সরকারের পক্ষ থেকে শ্রমিক আন্দোলনে এহেন নির্যাতন-নিপীড়ন অভ্যুত্থানের চেতনার সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা। শ্রমিকদের ন্যায্য আন্দোলনে এই নির্যাতন বৈষম্যহীন দেশের পথে এগোনোর কোন চিহ্ন বহন করেনা। বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য জোর দাবি জানান।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়ে বক্তারা বলেন, ৭ কোটি ৩৪ লাখ শ্রমশক্তির মাত্র ১৫ শতাংশ আনুষ্ঠানিক কাজে নিয়োজিত। বরিশালসহ সারাদেশে এই শ্রমিকরা বাঁচার মত মজুরি পায়না। প্রায় সব কারখানায় শ্রমিকরা ১০-১২ ঘন্টা ডিউটি করালেও ওভারটাইম দেয়া হয়না, পরিচয়পত্র -নিয়োগপত্র দেয়া হয়না। অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য সরকারের কোন দায়িত্ব নাই,দায়িত্ব নেয়ার পরিকল্পনা নাই। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বাজেটে আজ পর্যন্ত ১ শতাংশ ও বরাদ্দ হয়নি। মে দিবস আজ থেকে ১৩৯ বছর আগে পার হয়ে গেলেও আজও মে দিবসের চেতনা বহুলাংশে অপূরিত। বক্তারা সকল কারখানায় ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান। একইসাথে বক্তারা অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএ স্বীকৃত লাইসেন্স দেয়ার জন্য জোর দাবি জানান।

সমাবেশ শেষে লাল পতাকা মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial