Home / Topshoot /

প্রথম দিনে আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫৬ জন, নামঞ্জুর ৩২

Topshoot

প্রথম দিনে আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫৬ জন, নামঞ্জুর ৩২

বরিশালটুডে ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন। আবেদন নামঞ্জুর হয়েছে ৩২ জনের। আর ৬ জনের প্রার্থিতা...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
প্রথম দিনে আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫৬ জন, নামঞ্জুর ৩২

বরিশালটুডে ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন। আবেদন নামঞ্জুর হয়েছে ৩২ জনের। আর ৬ জনের প্রার্থিতা অপেক্ষমান রাখা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দিনভর আপিল আবেদনের শুনানি হয় নির্বাচন কমিশনে। প্রথম দিনে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ৫৬ জন প্রার্থিতা ফেরত পান।

গত ৫ ডিসেম্বর আপিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি আবেদন পড়েছে নির্বাচন কমিশনে। রোববার ১০০ প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে ছয়জন অনুপস্থিত থাকায় ৯৪ প্রার্থীর শুনানি হয়।

এদিন সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে এ আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে রায় প্রকাশ করা হয়। রায়ে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে প্রার্থীদের।

আজ আপিলে প্রার্থিতা ফেরত পাওয়াদের মধ্যে রয়েছেন, মুন্সিগঞ্জ-১ আসনে মাহি বি চৌধুরী, পাবনায় ডলি সায়ন্তনী ও বগুড়ায় হিরো আলম। কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান, নোয়াখালী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান ও খুলনা-৪ আসনে তৃণমূল বিএনপির কো-চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এছাড়া টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার, যশোর-২ আসনের এস এম হাবিবুর রহমান, জামালপুর-২ আসনের জিয়াউল হক, চট্টগ্রাম-৮ আসনের আবদুস সালাম, বরগুনা-১ আসনের খলিলুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মুন্সিগঞ্জ-২ আসনের মো. বাছু শেখ, যশোর-৩ আসনের মোহিত কুমার নাথ, খুলনা-৪ আসনের মোর্ত্তজা রশিদী দারা, যশোর-৬ আসনের হোসাইন মোহাম্মদ ইসলাম, ঢাকা-১২ আসনের খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৬ আসনের কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, রংপুর-২ আসনের মো. জিল্লুর রহমান, কুষ্টিয়া-১ আসনের ফিরোজ আল মামুনও প্রার্থিতা ফিরে পেয়েছেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial