Home / Topshoot /

বরগুনায় নদীর তীরের মাটি কাটায় লাখ টাকা অর্থদণ্ড, স্কোভেটর চালকের কারাদণ্ড

Topshoot

বরগুনায় নদীর তীরের মাটি কাটায় লাখ টাকা অর্থদণ্ড, স্কোভেটর চালকের কারাদণ্ড

বরগুনা সংবাদদাতা : বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরের মাটি কেটে নেওয়ার অপরাধে এসটিএম ইটভাটার মালিক ইকবাল হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং স্কোভেটর চালক কাওসারকে সাত দিনের কারাদণ্ড দেয়া...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরগুনায় নদীর তীরের মাটি কাটায় লাখ টাকা অর্থদণ্ড, স্কোভেটর চালকের কারাদণ্ড

বরগুনা সংবাদদাতা : বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরের মাটি কেটে নেওয়ার অপরাধে এসটিএম ইটভাটার মালিক ইকবাল হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং স্কোভেটর চালক কাওসারকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ দণ্ড দেন। ওইদিন বিকেলে পুলিশ দন্ডপ্রাপ্ত কাওসারকে বরগুনা জেল হাজতে পাঠিয়েছেন।

জানা গেছে, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী গ্রামের এসটিএম ইটভাটার মালিক ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীর তীরের মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বুধবার দুপুরে তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা নদী এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে তিনি এসটিএম ইটভাটার মালিক ইকবাল হোসেনকে এক লক্ষ টাকা অর্থদন্ড এবং স্কোভেটর চালক কাওসারকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। ওইদিন বিকেলে পুলিশ দণ্ডপ্রাপ্ত কাওসারকে বরগুনা জেল হাজতে পাঠিয়েছে।

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খান বলেন- ভ্রাম্যমাণ আদালতের সাত দিনের দন্ডপ্রাপ্ত আসামী কাওসারকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন- ‘নদীর তীর ও ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে এসটিএম ইটভাটার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড এবং স্কোভেটর চালককে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, নদীর তীর ও ফসলী জমির মাটি কাটা বন্ধে ইটভাটা কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছি।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial