Home / Politic /

বরগুনায় রাজনৈতিক সম্প্রীতি ও জননিরাত্তর পক্ষে দলীয় প্যাডে স্বাক্ষরিত চিঠি দিলেন পাঁচ রাজনৈতিক দলের নেতারা।

Politic

বরগুনায় রাজনৈতিক সম্প্রীতি ও জননিরাত্তর পক্ষে দলীয় প্যাডে স্বাক্ষরিত চিঠি দিলেন পাঁচ রাজনৈতিক দলের নেতারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ আসনে রাজনৈতিক সম্প্রীতি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পাঁচটি রাজনৈতিক দলের নেতারা দলীয় প্যাডে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেন। চিঠিতে তারা...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরগুনায় রাজনৈতিক সম্প্রীতি ও জননিরাত্তর পক্ষে দলীয় প্যাডে স্বাক্ষরিত চিঠি দিলেন পাঁচ রাজনৈতিক দলের নেতারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ আসনে রাজনৈতিক সম্প্রীতি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পাঁচটি রাজনৈতিক দলের নেতারা দলীয় প্যাডে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেন। চিঠিতে তারা তাদের নেতা–কর্মীদের শান্তিপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
এই চিঠিগুলো প্রদান করা হয় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, বরগুনা-এর উদ্যোগে আয়োজিত “আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ”-এ। সংলাপটি অনুষ্ঠিত হয় ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বরগুনা প্রেস ক্লাব মিলনায়নে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে সংলাপটি আয়োজন করা হয়।

সংলাপে বরগুনা-১ আসনের তিনটি প্রধান রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রার্থী ও পাঁচটি দলের জেলা পর্যায়ের সাধারন সম্পাদকরা নিজ নিজ দলের অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত চিঠি উপস্থাপন করেন। চিঠিতে নেতা–কর্মীদের সহিংসতা পরিহার, শান্তি বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। এসব চিঠির অনুলিপি সংলাপে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়, যা রাজনৈতিক দলগুলোর অবস্থানকে জনসমক্ষে স্পষ্টভাবে তুলে ধরে।

সংলাপে আরও উল্লেখ করা হয় যে, সহিংসতাবিহীন ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো গত মাসে একটি যৌথ অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছিল। এই সংলাপে সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং এর বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় রাজনৈতিক নেতারা বলেন, কোথাও সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে। উত্তেজনা সৃষ্টিহলে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। অনলাইনও অফলাইন কোনো মাধ্যমেই ঘৃণামূলকবক্তব্য প্রচার করা হবে না। একইসঙ্গে নির্বাচনী আইন মেনে চলা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্তকরা হয়। সংলাপ শেষে আয়োজকরা বলেন, দলীয় প্যাডে স্বাক্ষরিত এই চিঠিগুলো বরগুনায় রাজনৈতিক সম্প্রীতি ও জননিরাপত্তার বিষয়ে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতার একটি স্পষ্ট বার্তা দিয়েছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাগরিকদের আস্থা জোরদার করবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.
Uncategorized

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.

বরিশাল সদর উপজেলায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার উদ্যোগে ECCR (Empowering Communities for Children Right) প্রকল্পের অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে...

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial