Home / Topshoot /

বরিশালের বাজারে ইলিশ সংকট, বেড়েছে দাম

Topshoot

বরিশালের বাজারে ইলিশ সংকট, বেড়েছে দাম

স্টাফ রিপোর্টার ॥ বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিকভাবে মাছ শিকার করতে না পারায় বরিশালের বাজারে ইলিশের সরবরাহ কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আবার যেসব জেলেরা মাছ শিকার করতে পারছেন তাদের জালেও ধরা...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালের বাজারে ইলিশ সংকট, বেড়েছে দাম
বরিশালের বাজারে ইলিশ সংকট

স্টাফ রিপোর্টার ॥ বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিকভাবে মাছ শিকার করতে না পারায় বরিশালের বাজারে ইলিশের সরবরাহ কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আবার যেসব জেলেরা মাছ শিকার করতে পারছেন তাদের জালেও ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে বরিশাল নগরের পোর্টরোডস্থ একমাত্র বেসরকারি বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্রে আগে যেখানে প্রতিদিন অর্ধশত ছোট-বড় ট্রলারে মাছ নিয়ে জেলেরা আসতেন, এখান আসছেন হাতে গোনা কয়েকটি।

অবতরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ থেকে দৈনিক গড়ে ৪০০ থেকে ৬০০ মণ ইলিশ নিয়ে পোর্টরোডের মোকামে আসছেন জেলেরা। অথচ ইলিশের এ মৌসুমে বিগত বছরগুলোতে পোর্ট রোডের মোকামের আড়তগুলোতে দিনশেষে ১ থেকে দেড় হাজার মণ ইলিশ বেচাকেনা হতো।

পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র মালিক সমিতির কোষাধ্যক্ষ ইয়ার হোসেন শিকদার জানান, পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে মোট ১৭০টি আড়তে এ ভরা মৌসুমে আগে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বেচাকেনা হলেও বর্তমানে বেচাবিক্রি হচ্ছে মাত্র ৪০ থেকে ৫০ লাখ টাকার। এদিকে জেলেরা জানান, গত কয়েকদিনের বৈরি আবহাওয়াতে নদীতেই জাল ফেলেই যায়নি।

মেঘনাসহ দখিণের বড় বড় নদীতে এতে ঢেউ থাকে যে নৌকা উল্টে যাওয়ার উপক্রম হয়। আড়তদাররা জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী থেকে প্রায় শূন্যহাতে ফেরত আসছে জেলেরা। সাগরেও একই অবস্থা। সপ্তাহের ব্যবধানে ইলিশের কেজি প্রতি দাম বেড়েছে দেড়শো থেকে আড়াইশো টাকা। চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে না পারায় বিপাকে পড়ছেন তারা। অন্যদিকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হলেও সংকটের কারণে এই অবতরণকেন্দ্র থেকে রপ্তানির জন্য ইলিশ ক্রয় করতে হিমসিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন রপ্তানিকারক নীরব হোসেন টুটুল। এমন অবস্থায় আগামী মাসে মাছ ধরায় নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

শুক্রবার কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১৭০০ টাকা দরে। আর এক কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১৬০০ টাকায়। ৬০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১৪০০ টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১১০০ টাকার ওপরে। এছাড়া রুই ৪০০ টাকা, গলদা চিংড়ি ১১০০, পোমা মাছ ৪০০, চাষের কই ২০০, শিং ৪৫০, ট্যাংরা ৩৫০, তেলাপিয়া ২০০, গ্রাস কার্প ২৫০, সিলভার কার্প ২০০, কোরাল ১২০০ , রূপচাঁদা ১১০০ ,পাঙাস ১৭০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial