Home / Topshoot /

বরিশালে গাঁজাসহ এক যুবক আটক

Topshoot

বরিশালে গাঁজাসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টার: জেলার মেট্রোপলিটনের রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে গাঁজাসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টার: জেলার মেট্রোপলিটনের রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে বুধবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১১টায় তাকে আটক করে মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার একটি দল রহমতপুর সেতুর উত্তর পাশের ঢালে রিতা ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদারকে আটক করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করে বৃহস্পতিবার দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial