Home / Topshoot /

বরিশালে ট্রাকসহ ৯ টন জাটকা জব্দ, ২ জন আটক

Topshoot

বরিশালে ট্রাকসহ ৯ টন জাটকা জব্দ, ২ জন আটক

স্টাফ রির্পোটার: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে নয় টন জাটকা জব্দ ও দুজনকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় জাটকা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। আজ বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শহীদ...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে ট্রাকসহ ৯ টন জাটকা জব্দ, ২ জন আটক

স্টাফ রির্পোটার: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে নয় টন জাটকা জব্দ ও দুজনকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় জাটকা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। আজ বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোলঘর এলাকায় এ অভিযান চালানো হয়।

বরিশাল নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় অভিযান চালায় নৌ-পুলিশ। এ সময় কুয়াকাটা থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকে তল্লাশি করা হয়। ট্রাক থেকে ৭৬টি ককসিটের বক্সে ৯ টন জাটকা ইলিশ পাওয়া যায়। জাটকা ইলিশসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়।

নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন আরও জানান, জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। পরবর্তিতে আটক হওয়া দুজেন বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial