Home / Topshoot /

বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স থাকবে: মো. শফিকুল ইসলাম

Topshoot

বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স থাকবে: মো. শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার : মহানগরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভায় এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো....

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স থাকবে: মো. শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার : মহানগরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভায় এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

ট্রাফিক ডিভিশন, ডিবি ও থানা পুলিশের সঙ্গে মত বিনিময়ের সময় কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত অফিসার ফোর্সদের শতভাগ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে বরিশাল মহানগরকে যানজট মুক্ত করতে হবে।

তিনি বলেন, সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনাকে আর কার্যকর ও শক্তিশালী করতে ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।

বিএমপির কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা সহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যরা।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial