Home / Topshoot /

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৪৩ জেলের কারাদণ্ড

Topshoot

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৪৩ জেলের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে গেলো ২৪ ঘণ্টায় ৪৩ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাচে থেকে ৪৩ হাজার টাকা...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৪৩ জেলের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে গেলো ২৪ ঘণ্টায় ৪৩ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাচে থেকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ নিয়ে গোটা অভিযানে গেলো ১৬ দিনে এখন পর্যন্ত ৫৪৩টি মামলায় ৫৭৪ জেলেকে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপা‌শি ৯ লাখ ৭১ হাজার ১০০ টাকা জ‌রিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৮৮৫টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৭৩৭টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গেলো ১৫ দিনে বরিশাল বিভাগের ২২৭ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৩ হাজার ১৪৮ বার বি‌ভিন্ন মাছঘাট, ৫ হাজার ৩৭৬ বার বি‌ভিন্ন আড়ত ও ৩ হাজার ৪৪৫ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর এ সময়ের অভিযানে ১১ হাজার ৮৪৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৬‌ কো‌টি ৮০ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৩ লাখ ৬১ হাজার টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিনগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial