Home / Topshoot /

বরিশালে মসজিদে বসে কথা বলাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

Topshoot

বরিশালে মসজিদে বসে কথা বলাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

আগৈলঝাড়া সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ায় জুম্মার নামাজে মসজিদে বসে কথা বলাকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপ মুসল্লীর মধ্যে হামলা-সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে মসজিদে বসে কথা বলাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

আগৈলঝাড়া সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ায় জুম্মার নামাজে মসজিদে বসে কথা বলাকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপ মুসল্লীর মধ্যে হামলা-সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় দুই পক্ষের মুসুল্লীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার (ফেব্রুয়ারি) উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব রত্নপুর বেপারী বাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দুলাল বেপারী (৫৫), মোহাম্মদ আলী (৬০) রনি বেপারী (২১) জাহানারা বেগম (৫০), আব্দুল জলিল (৫৫), শাকিব বেপারী (১৮), আব্দুর রব বেপারী (৬৫), সুমন বেপারী (৩২), রিপন বেপারী (৩১), সাগর বেপারী (১৬) শান্ত বেপারী (১৭), সুজন বেপারী (১৫), আনিচুর রহমান বেপারী (৪৫), আলামিন বেপারী (৩৭), শফিক বেপারীসহ (৪৭) ২৫ জন।

হাসপাতালে ভর্তি রোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব রত্নপুর বেপারী বাড়ি জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদের বারান্দায় বসে কথা বলছিলেন স্থানীয় রনি, শাকিব বেপারীসহ কয়েক জন মুসল্লী। ওই মুসল্লীদের কথা বলতে নিষেধ করে তাদের গালমন্দ করে প্রবাসী স্থানীয় আনিচুর রহমান বেপারী। জুম্মার নামাজ শেষে সুন্নাত নামাজ চলাকারিন সময় রনি ও শাকিব বেপারী মসজিদ থেকে বের হলে আনিচ বেপারীর সাথে তাদের বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে মসজিদের বাইরে বেপারী বংশীয় লোকজন দু-ভাগে বিভক্ত হয়ে লাঠিসোটা নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে আগৈলঝাড়া ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষের আহত দুলাল বেপারী ও আহত আনিচুর রহমান বেপারী বাদী হয়ে শনিবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম উভয় পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা সরেজমিন তদন্তের জন্য এসআই শফিক উদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial