Home / Topshoot /

বরিশালে মোবাইল চুরি করতে গিয়ে আটক ২

Topshoot

বরিশালে মোবাইল চুরি করতে গিয়ে আটক ২

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় তালা কেটে ‘ফোন ফর ইউ’ নামে একটি শোরুমের মধ্যে প্রবেশ করে চোর। বিষয়টি টের পেয়ে বাইরে থেকে শাটার আটকে দেয় স্থানীয় নৈশ প্রহরী...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বরিশালে মোবাইল চুরি করতে গিয়ে আটক ২

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় তালা কেটে ‘ফোন ফর ইউ’ নামে একটি শোরুমের মধ্যে প্রবেশ করে চোর।

বিষয়টি টের পেয়ে বাইরে থেকে শাটার আটকে দেয় স্থানীয় নৈশ প্রহরী মো. হানিফ। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই দোকানের ভেতর থেকে অভিযুক্ত দুই চোরকে আটক করে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া রোডের একটি দোকানে ঘটনা ঘটে।

বগুড়া রোড এলাকার নৈশ প্রহরী মো. হানিফ জানান, সকাল সাড়ে ৭টার দিকে অদূরে তালা ভাঙ্গার শব্দ পান তিনি। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখেন ‘ফোন ফর ইউ’ নামে একটি মোবাাইলের দোকানের শাটারের তালা ভাঙ্গা এবং ভেতরে লোক প্রবেশ করেছে। বিষয়টি বুঝতে পেরে বাইরে থেকে দোকানের শাটার আটকে আশপাশের লোকজন জড়ো করেন তিনি। খবর দেন দোকান মালিক জিয়াউর রহমানকে। এ সময় টহল পুলিশ দোকানে ঢুকে ফারুক ও রাজু নামে দুই অভিযুক্ত চোরকে আটক করে।

‘ফোন ফর ইউ’ প্রতিষ্ঠানের মালিক জিয়াউর রহমান বলেন, নৈশ প্রহরীর দায়িত্বশীলতায় তার দোকান চুরির হাত থেকে রক্ষা পেয়েছে। এ জন্য শুকরিয়া আদায় করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শনকারী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করিম জানান, আটক দুই চোরের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।’’

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial