Home / Topshoot /

বরিশালে শীতের মধ্যে বৃষ্টি : জনজীবন বিপর্যস্ত!

Topshoot

বরিশালে শীতের মধ্যে বৃষ্টি : জনজীবন বিপর্যস্ত!

স্টাফ রিপোর্টার: জেলায় হাড় কাঁপানো শীতের মধ্যেই বৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এমনকি শীত আর বৃষ্টির কারণে বরিশালের বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কিছু প্রাথমিক...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে শীতের মধ্যে বৃষ্টি : জনজীবন বিপর্যস্ত!

স্টাফ রিপোর্টার: জেলায় হাড় কাঁপানো শীতের মধ্যেই বৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এমনকি শীত আর বৃষ্টির কারণে বরিশালের বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কিছু প্রাথমিক বিদ্যালয় খোলা রাখতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল থেকেই বৃষ্টির কারণে বরিশালে শীতের মাত্রা আরও বেশি অনুভূত হচ্ছে।

তবে বৃষ্টি আর শীতের কারণে সপ্তাহের শেষ কর্মদিবসে সড়কগুলো অনেকটাই ফাঁকা ছিল। অতি প্রয়োজন ছাড়া তেমন কাউকে ঘর থেকে বের হতে দেখা যায়নি।

শীতের মধ্যে এমন বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর শ্রেণির মানুষ।

সবজি বিক্রেতা আহম্মদ ব‌লেন, বৃ‌ষ্টির কার‌ণে বেচাকেনা ক‌মে গে‌ছে। মানুষ ঘর থেকে বের হচ্ছেনা তেমন প্রয়োজন ছাড়া। এমনকি কাচা সবজি নিয়ে ভোগা‌ন্তি‌তেও পড়‌তে হ‌য়ে‌ছে আমাদের।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল থেকে বরিশালে সূর্যের দেখা মেলেনি। এতে অনুভূত হয় তীব্র শীত। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় শীত মৌসুমের প্রথম বৃষ্টি। এ কারণে আরও বেশি ঠাণ্ডা পড়েছে। আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হুমায়ন ক‌বির জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হ‌য় ১১ দশ‌মিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার (১৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত রোববার ৯ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মি‌নিট থে‌কে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল জানান, তীব্র শীতের কারণে বরিশালসহ আশপাশের এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে। এ মৌসুমে বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে। আগামী ৪-৫ দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দেন তিনি।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial