Home / Topshoot /

বরিশালে সিএনজি চালকের মাথা ফাটাল পুলিশ কর্মকর্তা!

Topshoot

বরিশালে সিএনজি চালকের মাথা ফাটাল পুলিশ কর্মকর্তা!

বরিশালটুডে ডেস্ক: পুলিশ কর্মকর্তার হেলমেটের আঘাতে গুরুতর আহত এক নিরীহ সিএনজি চালককে শের-ই বাংলা মেডিকেলে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। হামলাকারী পুলিশ কর্মকর্তা (এএসআই) মোঃ মারুফ বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কর্মরত...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে সিএনজি চালকের মাথা ফাটাল পুলিশ কর্মকর্তা!

বরিশালটুডে ডেস্ক: পুলিশ কর্মকর্তার হেলমেটের আঘাতে গুরুতর আহত এক নিরীহ সিএনজি চালককে শের-ই বাংলা মেডিকেলে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।

হামলাকারী পুলিশ কর্মকর্তা (এএসআই) মোঃ মারুফ বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কর্মরত আছেন বলে জানা গেছে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর সাগরদী পুল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সিএনজি চালক মোঃ সজিব হোসেন (২৭) নগরীর কাউনিয়া আরজু মনি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাগরদী পুল সংলগ্ন এলাকার ধান গবেষণা গলি থেকে মোটরসাইকেলযোগে বের হচ্ছিলেন এএসআই মোঃ মারুফ এবং বিপরীত দিক থেকে সদররোড থেকে যাত্রী নিয়ে রুপাতলির দিকে যাচ্ছিল সিএনজি চালক সজিব। সে সময়ে সজিবের সিএনজির সাথে এএসআই মারুফের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এরপরই ঘটে যায় অনাকাঙ্খিত এক ঘটনা। যা কখনও ই একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে আশা করা যায় না বলে জানায় স্থানীয়রা।

এএসআই মারুফ মোটরসাইকেল থেকে নেমেই চড়াও হন সিএনজি চালক সজিবের উপর। বাকবিতন্ডার একপর্যায়ে তার সাথে থাকা হেলমেট দিয়ে সিএনজি চালকের মাথায় সজোরে আঘাত করেন তিনি। এতে চালক সজিবের মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে ঘটনাস্থলে উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শের-ই বাংলা মেডিকেলে নিয়ে যায়। সে সময়ে এএসআই মারুফ শিক্ষার্থীদের সাথেও খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেন তারা।

ঘটনা শুনে তাৎক্ষনিক হাসপাতালে উপস্থিত হয় বিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিমসহ কোতয়ালী মডেল থানা পুলিশের কর্মকর্তারা। এ সময়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চালক সজিবকে চিকিৎসার জন্য ২ হাজার টাকা দিয়ে ঘটনার যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে এএসআই মারুফের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial