Home / Politics /

বরিশালে হরতালে মাঠে নেই বিএনপি-জামায়াত, সতর্ক অবস্থানে পুলিশ!

Politics

বরিশালে হরতালে মাঠে নেই বিএনপি-জামায়াত, সতর্ক অবস্থানে পুলিশ!

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বরিশালে ঢিলে-ঢালাভাবে চলছে। সকাল থেকে নগরীতে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে শহরের সড়কগুলোতে সবধরনের দূর-পাল্লার যানবাহন...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে হরতালে মাঠে নেই বিএনপি-জামায়াত, সতর্ক অবস্থানে পুলিশ!

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বরিশালে ঢিলে-ঢালাভাবে চলছে। সকাল থেকে নগরীতে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে শহরের সড়কগুলোতে সবধরনের দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নৌ-পথে নৌযান চলাচল সাভাবিক রয়েছে।

হরতালের মধ্যেই কর্মজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, দোকানপাট যথারীতি খুলেছে। সকাল থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো প্রিকেটার। হয়নি কোথাও মিছিল-সমাবেশ।

অপরদিকে বিএনপির অগ্নিসন্ত্রাস ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শহরের বেশ কিছু স্থানে শান্তি সমাবেশ করছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সড়কে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া রয়েছে। হরতালে সড়কে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ দেখা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো: সাইফুল ইসলাম বলেন,

নগরীতে বড় দুই রাজনৈতিক দলের পাল্টাপার্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বরিশাল মেট্রোপলিট পুলিশ (বিএমপি)। রাজনৈতিক কর্সূচির নামে কোন অবস্থাতেই বিশৃক্ষলা বরদাস্ত করা হবে না। যদি কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial