Home / Topshoot /

বরিশাল বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Topshoot

বরিশাল বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ধারণ ক্ষমতার দ্বিগুনেরও বেশী ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে বরিশাল দক্ষিণাঞ্চলের একমাত্র শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে। যার ফলে অনেকটা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। গত ২৪ ঘন্টায় নতুন...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশাল বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ধারণ ক্ষমতার দ্বিগুনেরও বেশী ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে বরিশাল দক্ষিণাঞ্চলের একমাত্র শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে। যার ফলে অনেকটা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ৮৮ জন। এছাড়া জেলার অন্যান্য হাসপাতালে ৩৭, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলায় ৪৭, ভোলায় ৩৩, পিরোজপুরে ৫০, বরগুনায় ১৭ ও ঝালকাঠিতে ১৩ জন ভর্তি হয়েছেন। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ১৫৭ জন আর ছাড়পত্র নিয়েছে ২ হাজার ৪৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, মানুষ সচেতন না হলে আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। আর বিভাগের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে আমাদের হাসপাতালে ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। জনবলসহ নানান সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial