Home / Topshoot /

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক!

Topshoot

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক!

বরিশালটুডে ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও নাহিদ হাসানসহ দুজনকে আটক করেছে বরিশাল বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে বরিশালের চরআইচা নামক স্থান থেকে তাদের এক কেজি...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশাল বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক!

বরিশালটুডে ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও নাহিদ হাসানসহ দুজনকে আটক করেছে বরিশাল বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে বরিশালের চরআইচা নামক স্থান থেকে তাদের এক কেজি গাঁজাসহ আটক করা হয়।

পরে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। তারমধ্য একজন পলাতক রয়েছেন। বাকি দুজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহমান মুকুল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নাহিদ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সক্রিয় কর্মী বলে জানা গেছে।

নাহিদ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে গাঁজার ব্যবসা করে আসছে। ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় এমনটা ঘটে চলেছে বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের।

এর আগে গত ৩ জুন শেরে বাংলা হলের ২০০৬ নম্বর কক্ষে অবৈধ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগে নাহিদ হাসানকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial