Home / Topshoot /

বরিশাল -ভোলা রোডে সিন্ডিকেট ভাঙতে ববি শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

Topshoot

বরিশাল -ভোলা রোডে সিন্ডিকেট ভাঙতে ববি শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

স্টাফ রিপোর্টার : সিন্ডিকেট ভাঙতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। মানুষের কাছে পণ্য বিক্রি শুরু হয়েছে । বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতে এ কার্যক্রম...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশাল -ভোলা রোডে সিন্ডিকেট ভাঙতে ববি শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

স্টাফ রিপোর্টার : সিন্ডিকেট ভাঙতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। মানুষের কাছে পণ্য বিক্রি শুরু হয়েছে । বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতে এ কার্যক্রম চলমান থাকবে।

সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রোডে ন্যায্যমূল্যে সবজি বিক্রির এ কার্যক্রম শুরু করেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাক-সবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি আড়ত থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি শুরু হয়েছে । বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতে এ কার্যক্রম চলমান থাকবে।

সোমবার সকালে অস্থায়ী বাজার ঘুরে গিয়ে দেখা যায়, করলা কেজি ৫০ টাকা, পেঁপে কেজি ৩৫ টাকা, পটল কেজি ৫০ টাকা, মুলা কেজি ৩০ টাকা, লাফা কেজি ৫৫ টাকা, কুমড়া কেজি ৫৫ টাকা, লেবুর হালি ১৫ টাকা, জলপাই কেজি ৩৫ টাকা, শাকের আঁটি ১৫ টাকা, কাঁচা মরিচ কেজি ১২০ টাকা, শিম কেজি ১২০ টাকা, ধনিয়া পাতা কেজি ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

ন্যায্যমূল্যে নিত্যপণ্যের ক্রেতারা জানান, শিক্ষার্থীরা যে দামে বিক্রি করছেন তা বাজার থেকে কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা কম। বাজার থেকে কম দামে পণ্য কিনতে পারায় অনেকেই ভিড় করছেন এ দোকানে।

ন্যায্যমূল্যে পণ্য কিনতে আসা ক্রেতা সেলিম জানান, শিক্ষার্থীদের প্রশংসনীয় উদ্যোগ এটি। মানুষ স্বল্প মূল্যে যেখানে পাবে সেখান থেকেই বাজার করবে। তবে প্রশাসনের আরও শক্তভাবে বাজার মনিটরিং করা উচিত। আর শিক্ষার্থীরা যে বাজার বসিয়েছে তা সাধারণ মানুষের খুবই কাজে আসবে।

উদ্যোক্তা ও ববির ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, বর্তমানে বাজার মূল্য আসলে অনেক বেশি। বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের কারণে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ নাজেহাল হয়ে যায়। সেই কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমরা সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি বাজার সিন্ডিকেট ভাঙার উদ্দেশে কৃষক থেকে যে দামে বা আড়ত থেকে যে দামে মাল কিনবো সেই দামেই আমরা ক্রেতাদের হাতে তুলে দেব।

তিনি আরও বলেন, ক্রেতা পেলে প্রতিদিন এমন ন্যায্যমূল্য সবজি বিক্রি করে যাবো।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial