Home / Topshoot /

বরিশাল শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

Topshoot

বরিশাল শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: মাসিক ভাতা অনতিবিলম্বে ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (২৫ মার্চ} বেলা ১২টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশাল শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: মাসিক ভাতা অনতিবিলম্বে ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (২৫ মার্চ} বেলা ১২টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন ডা. আরিফুজ্জামান ইমন, বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি তাইমুর মাহামুদকে এবং সাধারণ সম্পাদক মাসুম রেজাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে সাধারণ ইন্টার্ন চিকিৎসকদের ব্যানারে হাসপাতালের সামনে বান্দরোডে আরও একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক ডা. মহিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ডা. সুদীপ্ত বিশ্বাসসহ নবগঠিত দুই ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শনিবার (২৩ মার্চ) রাত থেকে দাবি আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করেন সাধারণ ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতির এই বাজারে বর্তমানে আমাদের যে সম্মানি ভাতা প্রদান করা হয় সেইটা খুবই সামান্য। এই উর্ধগতির বাজারে এই সম্মানি ভাতা দিয়ে আমরা কোনভাবেই চলতে পারছিনা। আমাদের এই দাবি এখনকার নয়। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও আমাদের বেতন ভাতা বৃদ্ধি হয়নি। তাই বেতন ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে আমাদের এ আন্দোলন। এদিকে সকাল থেকে হাসপাতালে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও নতুন রোগীরা সমস্যায় পড়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই ইন্টার্ন চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা প্রদান করেন। কিন্তু কর্মবিরতি থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। সাধারণ ইন্টার্ন চিকিৎসকরা জানান, তারা বাধ্য হয়ে এ আন্দোলনে নেমেছেন, আর এজন্য। রোগীদের সাময়িক অসুবিধার হওয়ায় তারা দুুঃখও প্রকাশ করেন। ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছেন ডা. আরিফুজ্জামান ইমন বলেন, গতকাল ইমারজেন্সি ও অ্যাডমিশন ওয়ার্ডগুলো বাদ রেখে আমরা কর্মবিরতি পালন করেছি, আর আজ সারা দেশের সাথে করছে গোটা হাসপাতালের ইন্টার্নরা।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial