Home / Topshoot /

বরিশাল সদরের মানুষ আজ আধুনিক জীবনযাপন করছে : জাহিদ ফারুক

Topshoot

বরিশাল সদরের মানুষ আজ আধুনিক জীবনযাপন করছে : জাহিদ ফারুক

স্টাফ রিপোর্টার : বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, আমরা দক্ষিণাঞ্চলের মানুষ আজ পদ্মা সেতু ব্যবহার করে ৩ ঘন্টায় ঢাকা থেকে বরিশাল...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বরিশাল সদরের মানুষ আজ আধুনিক জীবনযাপন করছে : জাহিদ ফারুক

স্টাফ রিপোর্টার : বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, আমরা দক্ষিণাঞ্চলের মানুষ আজ পদ্মা সেতু ব্যবহার করে ৩ ঘন্টায় ঢাকা থেকে বরিশাল পৌছাচ্ছি। এ অঞ্চলে পায়রা বন্দর হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নৌকা মার্কার সমর্থনে গণসংযোগের এক পর্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ভোলা থেকে গ্যাস আনা হবে। এর ফলে বরিশালে শিল্প কারখানা গড়ে উঠবে। শিল্প-কারখানা করার জন্য সদর উপজেলার লামচরীতে ২’শ একর জমি অধিগ্রহন করা হয়েছে। এখানে গড়ে উঠা শিল্প কারখানায় বরিশালের বেকার ছেলে মেয়েরাই চাকুরি করবে। এছাড়া গত ৫ বছরে বরিশাল সদর উপজেলায় অসংখ্য রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হয়েছে। এমনকি প্রত্যন্ত দূর্গম এলাকাতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। এখানকার মানুষ আজ আধুনিক জীবন যাপন করছে। আগামীতে শেখ হাসিনার নৌকা বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

দুপুর ১ টায় নগরীর আমতলা মোড় থেকে শুরু করে বান্দ রোড ও শের-ই-বাংলা হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন একটি সুখি সমৃদ্ধ দেশ। একটি সোনার বাংলাদেশ। কিন্তু তিনি তা বাস্তবায়ন করে যেতে পারেননি। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ অর্থনৈতিকভাবে সয়ংসম্পূর্ন। যখন শেখ হাসিনার সরকার ছিলোনা তখন আমরা অনেক কষ্টে জীবন যাপন করেছি। আজ আমরা উন্নয়নশীল দেশে পৌছেছি।

গণসংযোগে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, ‘ল’ কলেজের সাবেক ভিপি এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন জুয়েল, সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial