Home / Topshoot /

বরিশাল সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করলেন এসএম জাকির হোসেন

Topshoot

বরিশাল সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করলেন এসএম জাকির হোসেন

বরিশালটুডে ডেস্ক: বরিশাল সদর-৫ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশাল সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করলেন এসএম জাকির হোসেন

বরিশালটুডে ডেস্ক: বরিশাল সদর-৫ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

রবিবার (১৯ নভেম্বর) তার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এস এম জাকির হোসেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক। এছাড়া তিনি বরিশাল মেট্রোপলিটন কেন্দ্রীয় কমিউনিটি পুলিশিং-এর সাধারণ সম্পাদক। তিনি বরিশালের প্রথম সারির দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন এস এম জাকির হোসেন। তিনি মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এস এম জাকির হোসন বলেন, ‘এক সময়ের অবহেলিত বরিশাল অঞ্চলের উন্নয়ন করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আছে বলেই বরিশাল অঞ্চলের এতো উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে বরিশালের উন্নয়নে কাজ করার সুযোগ পাবো।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial