Home / Topshoot /

বাউফলে পরিবেশ রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Topshoot

বাউফলে পরিবেশ রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

মো.মাসুম বিল্লাহ পটুয়াখালী প্রতিনিধিঃ “বিশ্ব পরিবেশ দিবস-২০২৫” উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার উদ্যোগে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার(২১জুন) সকাল ১১টায় উপজেলার ০১ নং কাছিপাড়া...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বাউফলে পরিবেশ রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

মো.মাসুম বিল্লাহ পটুয়াখালী প্রতিনিধিঃ “বিশ্ব পরিবেশ দিবস-২০২৫” উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার উদ্যোগে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার(২১জুন) সকাল ১১টায় উপজেলার ০১ নং কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া মো.আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ,কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সহস্রাধিক বৃক্ষরোপন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন, তার সহধর্মিনী রিতা আক্তার, বাউফল উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, স্বেচ্ছাসেবক দলের আবায়ক খলিলুর রহমান, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুলাই আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রনেতা মূনঈমুল ইসলাম মিরাজ,কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান ঈশা, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব,বাউফল উপজেলা ছাত্রদল নেতা সানজিদ খান,কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মাসুদ,কাছিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহামুদ হাসান,সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ কাছিপাড়া ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ জানান, পরিবেশ ও জনগনের কল্যানে তাদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান থাকবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial