Home / Topshoot /

বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ মা এর মৃত্যু

Topshoot

বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ মা এর মৃত্যু

স্টাফ রিপোর্টার: বরিশাল বাকেরগঞ্জের উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ২ শিশুর করুন মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় ওই গ্রামের মো: রিয়াজ মোল্লার বসতঘরে এ...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ মা এর মৃত্যু

স্টাফ রিপোর্টার: বরিশাল বাকেরগঞ্জের উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ২ শিশুর করুন মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় ওই গ্রামের মো: রিয়াজ মোল্লার বসতঘরে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে রিয়াজের স্ত্রী সনিয়া (৩০), কন্যা রেজবি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসতঘরের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যায়। প্রথমে শিশু সালমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে মা আর মা ও ভাইয়ের কাছে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রেজবি। আশেপাশের লোকজন বাকেরগঞ্জ বিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলেও তার আগেই মৃত্যু হয় ৩ জনের।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন,খবর শুনে ঘটনাস্থলে আমিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়েছিলাম। বিষয়ে তদন্ত করে দেখা হবে। বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস বলেন, তার ছিড়ে বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর ঘটনার জন্য কেউ দায়ী কিনা? তা তদন্ত করে দেখা হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in