Home / Topshoot /

বাজার রোডে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

Topshoot

বাজার রোডে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর বাজার রোডের কাপুরিয়া পট্টির একটি জর্দার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড স্থানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রোববার (১ ডিসেম্বর) বিকেল সোয়া...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বাজার রোডে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর বাজার রোডের কাপুরিয়া পট্টির একটি জর্দার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড স্থানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রোববার (১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার ফলে ওই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। তদন্ত কমিটি করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in