Home / Topshoot /

বিউটি পার্লারে গোপন কক্ষে ক্যামেরা, পোশাক পরিবর্তনের ভিডিও জব্দ

Topshoot

বিউটি পার্লারে গোপন কক্ষে ক্যামেরা, পোশাক পরিবর্তনের ভিডিও জব্দ

বরিশালটুডে ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি পার্লারে সিসি ক্যামেরা স্থাপন করে পার্লারে আগত বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের পোশাক পরিবর্তন অপত্তিজনক দৃশ্য ধারণ করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ধানমন্ডির ওমেন্স...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বিউটি পার্লারে গোপন কক্ষে ক্যামেরা, পোশাক পরিবর্তনের ভিডিও জব্দ

বরিশালটুডে ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি পার্লারে সিসি ক্যামেরা স্থাপন করে পার্লারে আগত বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের পোশাক পরিবর্তন অপত্তিজনক দৃশ্য ধারণ করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ধানমন্ডির ওমেন্স ওয়ার্ল্ড নামের বিউটি পার্লার থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২) ও এইচ এম জুয়েল খন্দকার (৩৩)। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে ওই বিউটি পারলারের মালিক তাসলিমা চৌধুরী কনা আলম (৫৭) ও ফারনাস আলম (৩২) পালিয়ে যান।

ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, ওমেন্স ওয়ার্ল্ড নামের বিউটি পারলারের একজন গ্রাহক ধানমন্ডি থানায় অভিযোগ করেন । অভিযোগের সূত্র ধরে ওই বিউটি পারলার থেকে সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়। ওই ঘটনায় আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ধানমন্ডির সাতমসজিদ রোডের ৮০ নম্বর বাড়ির তৃতীয় তলায় ওমেন্স ওয়ার্ল্ড নামের বিউটি পার্লারে অভিযান চালায়। এরপর সেখান থেকে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর জব্দ করে পুলিশ। এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই একরামুল হক বাদী হয়ে ওমেন্স ওয়ার্ল্ডের দুই মালিকসহ পাঁচজনের নামে মামলা দায়ের করে। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৪ ধারায় অভিযোগ আনা হয়।

এদিকে, গতকাল বুধবার গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতে পুলিশের উপস্থাপন করা আবেদনে বলা হয়, ধানমন্ডির সাতমসজিদ রোডের ৮০ নম্বর বাড়ির তৃতীয় তলায় ওমেন্স ওয়ার্ল্ড নামের একটি বিউটি পার্লারে অত্যন্ত সুকৌশলে সিসি ক্যামেরার মাধ্যমে পার্লারে আগত বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের পোশাক পরিবর্তন, মেসেজ রুমে গোপন ও স্পর্শকাতর ভিডিও ধারণ ও সংরক্ষণ করে রাখতো। পার্লারে অভিযান চালিয়ে সেখান থেকে ৮টি সিসি ক্যামেরা ও কালো রঙের দুটি ডিজিটাল ভিডিও রেকর্ডার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এসব কথা স্বীকার করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial