Home / Politics /

বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Politics

বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বরিশালটুডে ডেস্ক: বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলেই আন্দোলনের নামে সংঘাতের পথ বেছে নিয়েছে। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বরিশালটুডে ডেস্ক: বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলেই আন্দোলনের নামে সংঘাতের পথ বেছে নিয়েছে। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি বলেন, তারা (বিএনপি) আওয়ামী লীগকে ভয় পায়, আওয়ামী লীগের উন্নয়নকে ভয় পায়। কিন্তু তারা জানে না, আন্দোলনে মানুষ লাগে। তারা সাধারণ মানুষকে আন্দোলনে আনতে পারেনি। কারণ মানুষ জানে, শেখ হাসিনার উন্নয়ন সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। তাই সাধারণ মানুষ শেখ হাসিনার উন্নয়নে সাড়া দিয়ে বিএনপির আন্দোলনে যাচ্ছে না।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মতলব গজারিয়া সংযোগ সেতু একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যা ভেবেছিলাম সেটাই করেছে বিএনপি। একজন পুলিশকে হত্যার পরে লাশের ওপরে তারা আবারও হামলা করে। কয়েকজনকে হত্যা করেছে। তারা বিচারপতির বাসভবনে হামলা করেছে, হাসপাতালে অগ্নিসংযোগ করেছে।

তিনি আরও বলেন, মতলব গজরিয়া ব্রিজ এটি একটি যুগান্তরকারী ইতিহাস। বিগত ৫০ বছরের চেষ্টার ফসল। ৪ হাজার কোটি টাকা ব্যায়ে ৪ লেন বিশিষ্ট এই ব্রিজ চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, চট্টগ্রামসহ পাশবর্তী অঞ্চলের লোকজন এর সুফল পাবে। এটি হলে রাজধানী ঢাকার সাথে দূরত্ব কমে আসবে ৬০ কিলোমিটার। এই ব্রিজের কারণে চাঁদপুর অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে বলে আমরা আশাকরি।

শামসুল আলম বলেন, ‘বিএনপি বিহীন নির্বাচন করব, এটা আমরা চাই না। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। তবে কে এলো আর এলো না তার জন্য নির্বাচন থেমে থাকবে না। যারা নির্বাচন চায় তারা কখনও এমন সংঘাতের পথ বেছে নিতে পারে না। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে। আমরা বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করবে।

ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি ও কাউন্সিলর শাজাহান মোল্লার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন-চাঁদপুর জেলা আওয়ামীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, ব্যবসায়ী মাসাকাজ হারুন মানিক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial