Home / Topshoot /

বিশ্ব পানি দিবস, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালুর আহ্বান

Topshoot

বিশ্ব পানি দিবস, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালুর আহ্বান

স্টাফ রিপোর্টার : বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে ‘সুপেয় পানির সংকট নিরসনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর বাস্তবায়ন চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা ১২ টায় বরিশাল রিপোর্টার্স...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বিশ্ব পানি দিবস, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালুর আহ্বান

স্টাফ রিপোর্টার : বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে ‘সুপেয় পানির সংকট নিরসনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর বাস্তবায়ন চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) এর আয়োজনে সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী, শিশু সংগঠক আখতারুল কবীর, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ এরিয়া কো অর্ডিনেটর এস. এম. রাশেদ, বরিশাল প্রতিবেশ ফোরামের সদস্য সচিব এ্যাড. সুভাষ দাস সহ বিআরইউ সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- বিআরউই’র সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ সাংবাদিক সুশান্ত ঘোষ, রবিউল ইসলাম রবি, মাসুদ রানা ও মিথুন সাহা প্রমুখ।

বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততার তীব্রতা বেড়েই চলেছে। সুপেয় পানির সংকটে উপকূলবাসীসহ নানা স্থানের মানুষ দিশেহারা। সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সরকারকে টেকসই, জনবান্ধব ও পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। বরিশালে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাব্যতা হারানো নদী, খাল ও পুকুর খননের মাধ্যমে পানি সংকট নিরসনের দাবি জানান বক্তারা।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial