ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ যারা করেন সরকার তাদের নাগরিকত্ব তো বাতিল করেনি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে। যদি আওয়ামী লীগের কোন ব্যক্তি অন্যায় না করে, তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে তার নিরাপত্তার দায়িত্ব সরকারের। আওয়ামী লীগের ভোটাররা কাদের ভোট দেবেন? এমন প্রশ্নের জবাবে গতকাল বুধবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই সভা হয়। আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা কাদের ভোট দেবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাদের মধ্য দিয়ে জানমাল, ইজ্জত-ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দেবেন।
জামায়াত ইসলামীর সঙ্গে জোট প্রসঙ্গে ফয়জুল করীম বলে, জামায়াতের আমিরের সম্মানার্থে তার আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দেয়নি। তিনি (জামায়াত আমির) আমাদের সম্মান করে তাদের প্রার্থী তুলে নিয়েছে, এজন্য ধন্যবাদ। ইসলামী আন্দোলন নতুন কোন জোটে যাবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, নতুন করে কোন জোটে যাওয়ার এখন পর্যন্ত সুযোগ নেই। তবে ভব্যিষ্যতে ইসলামী শরিয়াহর ভিত্তিতে যদি কেউ আইন প্রণয়ন করতে চায়, তাহলে আবারও জোট হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামের পক্ষে একটি বাক্স। এখন ইসলামের পক্ষে হাতপাখার বাক্স আছে।
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর কারও হয়রানি করা যাবে না। যদি হয়রানি করা হয় তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।
বুধবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
বুধবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ যারা করেন সরকার তাদের নাগরিকত্ব তো বাতিল করেনি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা...
Subscribe to our newsletter
Get the latest posts delivered right to your inbox.
Subscribe NowCreate an account to subscribe to updates
Related
সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...
৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...
Stay up to date
Create an account to subscribe to our updates and receive the latest posts directly.
Create Account & SubscribeAlready have an account? Sign in