Home / Topshoot /

ব্যবসায়ীকে কুপিয়ে ২০ হাজার টাকা ছিনতাই!

Topshoot

ব্যবসায়ীকে কুপিয়ে ২০ হাজার টাকা ছিনতাই!

বরিশালটুডে ডেস্ক: বরিশাল নগরে মিজানুর রহমান (৩৭) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী। তিনি আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
ব্যবসায়ীকে কুপিয়ে ২০ হাজার টাকা ছিনতাই!

বরিশালটুডে ডেস্ক: বরিশাল নগরে মিজানুর রহমান (৩৭) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী। তিনি আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৬ অক্টোবর) ভোরে নগরের রুপাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে। মিজানুর রহমান পটুয়াখালীর বালিয়াতলী এলাকার মো. রুস্তম আলী হাওলাদারের ছেলে। তিনি রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় ভাঙারি ব্যবসা করে।

আহত ব্যবসায়ী মিজান জানান, সকালে অপরিচিত এক ব্যক্তি ফোন করে জানায় তার কাছে কিছু ভাঙারির মালামাল রয়েছে। সেই মালামাল নিয়ে দোকানে এসেছে। পরে দোকান খোলার পর অজ্ঞাত ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তার কাছে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই শিহাব জানান, আহত মিজানুর রহমান বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ধরনের কোনো খবর পাইনি। আমরা এখনই খোঁজ নিচ্ছি ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial