Home / Topshoot /

মাদক বিক্রিতে বাধা, একই পরিবারের ৪ জনকে মারধর!

Topshoot

মাদক বিক্রিতে বাধা, একই পরিবারের ৪ জনকে মারধর!

স্টাফ রিপোর্টার: বরিশালের আগৈলঝাড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফুল্লশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনের নামে...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read

স্টাফ রিপোর্টার: বরিশালের আগৈলঝাড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফুল্লশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুল্লশ্রী গ্রামের তিন ভাই যাকাত, ছালাম ও জাকির ফকির এলাকায় মাদক বিক্রি করেন। আজ সকালে একই এলাকার জুলফিকার ফকির ওই তিনজনের বড় ভাই এরশাদ ফকিরকে বিষয়টি বললে কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। তখন যাকাত, ছালাম ও জাকিরসহ ১০-১২ জনের একটি দল জুলফিকারের ওপর হামলা করেন। তাঁকে রক্ষা করতে গেলে হামলার শিকার হন জুলফিকারের মা শাবানা বেগম ও ভাই রফিক ফকির। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহত জুলফিকার বাদী হয়ে আজ দুপুরে এরশাদ ফকিরের তিন ভাইসহ তাঁদের পরিবারের ১০ জনের নামে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে এরশাদ ফকির বলেন, ‘আমার ভাইদের মাদক কারবার বন্ধ করতে নিষেধ করলেও তারা আমার কথা শুনছে না। আজ সকালে জুলফিকার আমাকে গালমন্দ করেন। একপর্যায়ে আমার ওপর হামলা করেন। আমাকে রক্ষা করতে আমার ভাইয়েরা এগিয়ে আসলে তাদের মাদক কারবারি বলে গালমন্দ করেন জুলফিকার ও তাঁর পরিবারের লোকজন।’

বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস বলেন, একাধিকবার উপজেলা আইনশৃংখলা সভায় মাদকের বিরুদ্ধে বলা হয়েছে। আজ রোববার সকালের ঘটনাটি আমি শুনেছি। এঘটনা পুলিশ প্রশাসনকে অবহিত করা হবে।

লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial