Home / Topshoot /

রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল

Topshoot

রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল

রাঙ্গাবালী সংবাদদাতা : নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে তিন প্রার্থীর প্রার্থীতা প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের...

Staff Reporter
By Staff Reporter
1 min read
রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল

রাঙ্গাবালী সংবাদদাতা : নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে তিন প্রার্থীর প্রার্থীতা প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী ছিলেন।

আজ রোববার (২ জুন) নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বাতিল করে। প্রার্থিতা বাতিল হওয়া চেয়ারম্যান পদে প্রার্থীর নামে মো. সাইদুজ্জামান মামুন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রওশন মৃধা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেগম ফেরদৌসীর প্রার্থিতা বাতিল করা হয়।

এর আগে তিনজনকেই কারণ দর্শানোর নোটিশ দিয়ে নির্বাচন কমিশনে হাজির হওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল। সম্প্রতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে শোকজ করা হয়। একইসঙ্গে এই তিন প্রার্থীকেও ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এই তিন প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চেয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। চিঠি অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তারা রোববার বিকেল তিনটায় নির্বাচন কমিশনে (কক্ষ নম্বর-৩১৪, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা) ব্যক্তিগতভাবে হাজির দিয়ে ব্যাখ্যা প্রদান করেন। পরে তিন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in