Home / Topshoot /

রোজায় উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা

Topshoot

রোজায় উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা

বরিশালটুডে ডেস্ক : পবিত্র রমজানের মধ্যেই আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
রোজায় উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা

বরিশালটুডে ডেস্ক : পবিত্র রমজানের মধ্যেই আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

ইসি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ হবে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।

ইসির অতিরিক্ত সচিব বলেন, ইতোমধ্যে কমিশন চার ধাপে উপজেলা নির্বাচনের তালিকা প্রকাশ করেছে। নির্বাচনের তফশিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এ ক্ষেত্রে রোজার মধ্যেই তফশিল ঘোষণা হবে। সেটা পরবর্তী কমিশন সভায় নির্ধারণ করা হবে।

ভোটে ইভিএম ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রকল্প যেহেতু পাশ হয়নি, যেগুলো ভালো ছিল! হয়ত ২০ থেকে ২৫টি আসনে ইভিএমে ভোট করতে পারতাম, তাই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছিল। এখন যেগুলো ভালো আছে, সেগুলো দিয়ে যতগুলো উপজেলায় ভোট করা সম্ভব সেগুলোতে করার সিদ্ধান্ত হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in