Home / Politics /

শাহজাহান ওমরের পক্ষে কাজ করবে না রাজাপুর আওয়ামী লীগ

Politics

শাহজাহান ওমরের পক্ষে কাজ করবে না রাজাপুর আওয়ামী লীগ

বরিশালটুডে ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে এবার রাজাপুর উপজেলা আওয়ামী লীগ নৌকা প্রতীক প্রার্থী শাহজাহান ওমরের নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে দলের...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
শাহজাহান ওমরের পক্ষে কাজ করবে না রাজাপুর আওয়ামী লীগ

বরিশালটুডে ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে এবার রাজাপুর উপজেলা আওয়ামী লীগ নৌকা প্রতীক প্রার্থী শাহজাহান ওমরের নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে দলের সাধারণ সভায় এক রেজুলেশনে ওমরের নির্বাচন না করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়।

অপরদিকে কাঠালিয়া আওয়ামী লীগও এখন পর্যন্ত শাহজাহান ওমরের নৌকা প্রতীকের পক্ষে কাজ শুরু করেনি। তারা নৌকার পক্ষে কাজ করতে প্রার্থীর আনুষ্ঠানিক প্রস্তাব না পাওয়ায় এখন পর্যন্ত ওমরের পক্ষে মাঠে নামেনি।
রাজাপুর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খাইরুল আলম সরফরাজ স্বাক্ষরিত রেজুলেশনে উল্লেখ করা হয় শাহজাহান ওমর নির্বাচনী প্রতীক বরাদ্দ পাবার পর থেকে এখন পর্যন্ত দলের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। উপজেলা আওয়ামী লীগ অফিসে আসেনি। ওমরের নিজস্ব বাস ভবন যেটি বিগত দিনে বিএনপি অফিস ছিল সেখানে নির্বাচনী কার্যক্রম পরিচালিত করছে। বিএনপি দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করছে। এ সময় মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীনতাবিরোধী, থানা শান্তি কমিটির সভাপতির ছেলে এবং থানা রাজাকার বাহিনীর কমাণ্ডারের ছেলে তার সঙ্গে রয়েছে।

রেজুলেশনে আরও উল্লেখ করা হয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে না নিয়ে নির্বাচন করা যায় না। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শাহজাহান ওমর বিগত দিনে এ আসনে একাধিকবার এমপি ও প্রতিমন্ত্রী ছিলেন। সেই সময় তিনি তার প্রতিপক্ষ হিসাবে উপজেলা আওয়াম লীগের নেতা-কর্মীদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করেন। তাই তিনি এখন তাদের নিয়ে নির্বাচনী কার্যক্রম চালাতে পারবে না। নিরুপায় হয়ে এ আসনের রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধার সন্তান স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরকে নিয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলদেশ গড়তে সভায় সর্বসম্মতিক্রমে মনিরের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। রাজাপুর উপজেলার ২৫ নেতা-কর্মীর স্বাক্ষর রয়েছে ঐ রেজুলেশনে।

এ প্রসঙ্গে নৌকার মনোনীত প্রার্থীর বিরোধীতা ও রেজুলেশনের সিদ্ধান্তে দলীয় সভানেত্রীর নির্দেশনা অমান্য করা হলো কি না জানতে চাইলে সভাপতি খায়রুল আলম সরফরাজ বলেন, নেত্রী বলেছেন কেন্দ্রীয় কমিটির অপশন আছে এলাকায় দলীয় কোনো ব্যক্তির গ্রহণযোগ্যতা থাকে সে স্বতন্ত্র প্রার্থী হতে পারবে। কিন্তু আমরা ওমর সাহেবের অপেক্ষা করে তাকে পাইনি। তাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আমরা নেমেছি। তবে মঙ্গলবার রাতে আমাদের অফিসে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির এসেছিলেন। আমার তাকেও বিষয়টি অবহিত করেছি।

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের পাশে উপবিষ্ট থাকার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করা হলে খান সাইফুল্লাহ পনির বলেন, আমি গিয়েছিলাম নৌকার মনোনীত প্রার্থী শাহজাহান ওমরের অনুরোধে তার সঙ্গে দেখা করতে। তখন আওয়ামী লীগ অফিসে গিয়েছিলাম। সেখানে মনির এসেছিল। নেত্রীর সিদ্ধান্তের বাইরে কিসের রেজুলেশন। দলের সিদ্ধান্ত চূড়ান্ত। মনিরের সঙ্গে নির্বাচনী কোনো আলোচনা হয়নি। দলের সিদ্ধান্তের সঙ্গে রেজেুলেশনের কোনো সম্পর্ক নেই।

এ প্রসঙ্গে শাহজাহান ওমরের মোবাইল নম্বরে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে তার নির্বাচনী সমন্বয়কারী ও মুখপাত্র ব্যারিষ্টার মিজানুর রহমান বলেন, রাজাপুর আওয়ামী লীগের রেজুলেশন গুজব ও ভিত্তিহীন। এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা দলীয় গঠনতন্ত্রবিরোধী। কারণ দলীয় সিদ্ধান্তের বাইরে এ রকম সিদ্ধান্ত নেওয়া যুক্তিসংগত নয়।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহজাহান ওমরের সমর্থনে কাঠালিয়া উপজেলার আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা এখনো মাঠে নামেনি। গত ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হলেও নৌকা প্রার্থীর পক্ষ থেকে এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ডাক আসেনি। তাই কেউ প্রার্থীর পক্ষে কাজ শুরু করেনি আবার কেউ এ আসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের পক্ষে মাঠে নেমে পড়েছে। এমনটাই জানিয়েছে রাজাপুর-কাঠালিয়া আওয়ামী লীগ নেতারা।

কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল সমাদ্দার ও সাবেক সাধারণ সম্পাদক তরুণ সিকদার জানান, এখন পর্যন্ত আমারা নৌকা প্রার্থীর সঙ্গে নামতে পারিনি। তিনি এর আগে কাঠালিয়ায় এসে সভা করলেও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে কেউ যাইনি। তখন তাকে সাংগঠনিকভাবে জানিয়েছিলাম আমরা তার সঙ্গে কাজ করতে চাচ্ছি। কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে যদি আমাদের না ডাকেন তাহলে আমরা কীভাবে যায়?

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial