Home / Topshoot /

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল গঠনের দাবি

Topshoot

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল গঠনের দাবি

স্টাফ রিপোর্টার : শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল...

Staff Reporter
By Staff Reporter
1 min read
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল গঠনের দাবি

স্টাফ রিপোর্টার : শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সহ সভাপতি হাছিব আহমেদ।
সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জান্নাত নিপু, পাঠচক্রবিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম, অর্থ সম্পাদক জান্নাত পায়েল প্রমুখ। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।

নেতারা বলেন, দেশের সুপরিচিত বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন ন্যক্কারজনক ঘটনা আমাদের জন্য লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞানচর্চার স্থান সেখানে ধর্ষণের মতো ঘটনা এটাই প্রমাণ করে যে, এই নিপীড়কদের হাতে সারা দেশ অরক্ষিত। বিভিন্ন মিডিয়ায় এসেছে এ ঘটনার প্রধান অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সঙ্গে জড়িত যা ধামাচাপা দেওয়া হয়েছে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ এসেছে। এমন একজন চিহ্নত সন্ত্রাসী কীভাবে বিশ্ববিদ্যালয় এতদিন ধরে তার অপরাধী চক্র চালিয়ে যেতে পারলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পদধারী নেতা বলে আমরা জানতে পেরেছি। তিনি ছাত্রলীগের রাজনৈতিক ছত্রছায়ায় থেকেই এসব অপকর্ম চালিয়ে যেতে পেরেছেন। তাই শুধু দুই-একজন অভিযুক্তকে শাস্তি দিয়েই দেশ থেকে ধর্ষণ, মাদককারবারি, হল দখল নিয়ন্ত্রণ করা যাবে না। এসব অপকর্মের রাজনৈতিক ক্ষমতার উৎসকে চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে।

নেতাদের অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়িত বিরোধী সেল গঠন করাসহ ধর্ষণের রাজনৈতিক ক্ষমতা উৎক্ষাতে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in