Home / Topshoot /

শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

Topshoot

শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বরিশালটুডে ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের প্রধান বা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ বা অপসারণের দাবিতে অপ্রীতিকর...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বরিশালটুডে ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের প্রধান বা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ বা অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিক্ষকরা ব্যক্তিগতভাবে হেনস্তার শিকার হয়েছেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই অবস্থা মোটেও কাম্য নয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে এ কথা বলা হয়।

আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের প্রধান বা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ বা অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিক্ষকরা ব্যক্তিগতভাবে হেনস্তার শিকার হয়েছেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই অবস্থা মোটেও কাম্য নয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে উপাচার্য, সহ–উপাচার্য বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে আচার্য আইন অনুযায়ী তাদের অপসারণ করতে পারেন।

সরকারি বিদ্যালয়-কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অন্যদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) প্রয়োজনে বদলিসহ তদন্ত করে প্রযোজ্য ব্যবস্থা নিতে পারে। একইভাবে পরিচালনা কমিটি বা মাউশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে। এ ক্ষেত্রে ওই শিক্ষক বা কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাঠালে সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

আদেশে আরও বলা হয়, শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাঙ্গনের পরিবেশের উন্নতির জন্য দেশের জনপ্রশাসন সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial