Home / Topshoot /

শীত বাড়বে আরও : চার বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের !

Topshoot

শীত বাড়বে আরও : চার বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের !

বরিশালটুডে ডেস্ক: শীতে কাঁপছে দেশ। তাপমাত্রা কমে এ শীত আরও বাড়বে। এর সঙ্গে চার বিভাগে বৃষ্টির আভাস জানাল আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
শীত বাড়বে আরও :  চার বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের !

বরিশালটুডে ডেস্ক: শীতে কাঁপছে দেশ। তাপমাত্রা কমে এ শীত আরও বাড়বে। এর সঙ্গে চার বিভাগে বৃষ্টির আভাস জানাল আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এতে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছি ও দিনাজপুরে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর ২৪ জানুয়ারি ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বাকি বিভাগগুলো হলো বরিশাল, খুলনা ও চট্টগ্রাম।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, রাত ও দিনের তাপমাত্রা আরও কমবে। এতে শীত বাড়বে। পরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in